এক্সপ্লোর

খামখেয়ালি আবহাওয়ায় গোটা বছরই থাকতে পারে ডেঙ্গির প্রকোপ! আশঙ্কা বিশেষজ্ঞদের

কলকাতা: ক্যালেন্ডারে বসন্ত। কিন্তু ভোরের হাওয়ায় হিমেল ভাব! একটু চাদর মুড়ি দিয়ে তৃপ্তির ঘুম! কিন্তু একটা সতর্কবার্তা কানে গেলে, আপনার ঘুম ছুটে যেতে পারে! বিশেষজ্ঞরা মনে করছেন, এবার আবহাওয়ার যা অবস্থা, তাতে বছরভর দাপিয়ে বেড়াতে পারে মারণ রোগ ডেঙ্গি! পরিবেশবিজ্ঞানী সুজীব করের মতে, এই আবহাওয়াই মশাদের জন্য অনুকূল। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস হলে, এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫০ শতাংশ হলে, তা মশার বংশবৃদ্ধিতে সহায়ক। কিন্তু সাম্প্রতিক কালে প্রবল বর্ষা যেমন কার্যত বিরল, তেমনই স্থায়ী হয়নি হাড়কাঁপানো ঠান্ডা!  পুরসভার আশঙ্কা, পরিস্থিতির যদি বদল না হয়, তাহলে আরও বেপরোয়া হয়ে উঠবে মশককূল। পুরসভার সাম্প্রতিক একটি গবেষণা অনুযায়ী, মশারা ডিম পাড়ার পদ্ধতি বদলে নিয়েছে। শুধু পরিস্কার জমা জলই নয়, ডিম পাড়ার জন্য, মশারা বাতিল টায়ার, গাছের কোটরের মতো শুকনো জায়গা বেছে নিচ্ছে। কারণ, এই রকম জায়গায় ভবিষ্যতে জল জমার সম্ভাবনা রয়েছে। মশার ডিম ৩ বছর পর্যন্ত সতেজ থাকে। এই ৩ বছরের মধ্যে, সামান্য পরিমাণ জলও যদি সেখানে জমে, তাহলে সেই জলেই শুরু হয়ে যায় মশার বংশবিস্তার! বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গি এবার বছরভর চোখ রাঙাতে পারে। তা থেকে বাঁচার উপায় কী? স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেনর প্রধান বিভূতি সাহার পরামর্শ, ডেঙ্গি হলে প্রচুর তরল খান। প্লেটলেট নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। ১০ হাজারের নিচে নামলে ভয়ের। তবে বসে নেই কলকাতা পুরসভাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, আগেভাগে শুরু হয়ে গিয়েছে মশানিধন অভিযান। সব বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও প্যাথলজিক্যাল ল্যাবকে চিঠি দিচ্ছে তারা। এইসব প্রতিষ্ঠানকে বলা হবে, মশাবাহিত রোগ সনাক্ত করার জন্য রক্ত পরীক্ষার পর ৮ দিন নমুনা রেখে দিতে হবে। পুরসভা মনে করলে, ফের ওই রিপোর্ট পরীক্ষা করবে। ১২০০-র কাছাকাছি চিকিৎসকের কাছেও যাচ্ছে এই চিঠি। চিকিৎসকদের বলা হবে, মশাবাহিত রোগ সনাক্ত করার রক্ত পরীক্ষার ক্ষেত্রে পুরসভার ক্লিনিককেই অগ্রাধিকার দিতে হবে। রক্ত পরীক্ষার জন্য রোগীকে কোনও বেসরকারি প্রতিষ্ঠানে পাঠালে, প্রয়োজনে সেই রিপোর্ট পুরসভা ফের পরীক্ষা করবে। এবারের মশা নিধন কর্মসূচির প্রথম দিনই, খাদ্যভবনের কাছে মিলেছে ডেঙ্গির মশার লার্ভা। এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছে পুরসভা।।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget