এক্সপ্লোর
ভাইফোঁটার অনুষ্ঠানে যাওয়ার সময় জামালপুরে দুর্ঘটনা, মৃত বাবা ও ছেলে, গুরুতর জখম মা

কলকাতা: ভাইফোঁটার অনুষ্ঠানে যাওয়ার পথে বর্ধমানের জামালপুরে দুর্ঘটনা। লরির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু। গুরুতর জখম মা। স্বামী-ছেলেকে নিয়ে বাইকে চড়ে কালনা থেকে জামালপুরের শ্রীকৃষ্ণপুরে দিদির বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে যাচ্ছিলেন মহুয়া চট্টোপাধ্যায়। হরেকৃষ্ণ কোঙার সেতুর ওপরে উল্টোদিক থেকে আসা আলুবোঝাই লরিটি বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী সৌমেন ও ছেলে অভিজ্ঞানের। গুরুতর জখম অবস্থায় মহুয়াকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরিচালক পলাতক।
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP





















