এক্সপ্লোর

৪০ বার ওঠবোস করলে মিলবে চাবি, বলল ওরা ! রাতের শহরে শ্লীলতাহানির শিকার অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, সাহায্যে এগিয়ে এলেন না কেউ

বেহালা:  বেহালার সিড়িটিতে অভিনেত্রীর গাড়ি আটকে মত্ত যুবকদের তাণ্ডব।  অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে শ্লীলতাহানি, শারীরিক নিগ্রহ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রাতে শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। সেই সময়ই তিনি বুঝতে পারেন আচমকা তাঁর গাড়িতে জোরে একটা ইঁট ছুড়ে মারল কেউ। গাড়ি থেকে নামতেই তাঁকে এসে ঘিরে ধরেন দুই স্থানীয় যুবক। অভিনেত্রীর দাবি, সেসময় দুই তরুণই মত্ত ছিলেন। তাঁদের অভিযোগ, অভিনেত্রীর গাড়ি তাঁদের কার্যত পিষে দেওয়ার চেষ্টা করেছিল। এরপরই শুরু হয় বচসা। বচসার মাঝে আচমকা গাড়ির চাবি নিয়ে পালায় দুই মত্ত তরুণ। রাত বারোটা নাগাদ দুই তরুণের পিছনে ছুটতে শুরু করেন অভিনেত্রী ও তাঁর গাড়ির চালক। গাড়ির চাবিটি ফেরত পেতে, দুই তরুণের কার্যত শুধু পায়ে ধরতে বাকি রেখেছিলেন  তাঁরা। চাবিতো অভিযুক্তরা দেননি, উল্টে তাঁরা দাবি করেন চাবি ফেরত পেতে গেলে, অভিনেত্রীকে তাঁর চালককে দশটা চড় মারতে হবে। তারপর চালককে বলেন, তিনি যেন অভিনেত্রীকে দশটা থাপ্পর মারেন। তখন ওই মত্ত যুবকের মধ্যে থেকে একজন বলে ওঠেন চড় নয়, চল্লিশ বার ওঠবোস করতে হবে তাঁকে। তখন যদি তাঁদের ভাল লাগে, তাহলে আরও ৪০ বা তাঁকে ওঠবোস করতে বলা হবে, দাবি মত্ত যুবকদের। এই কথা শুনে অভিনেত্রীর গাড়ির চালক রেগে গেলেও, অনুরোধ করা থামাননি অভিনেত্রী। এমনকি সেইসময় রাস্তায় উপস্থিত অনেকে ঘটনার মজা নিচ্ছিলেন বলেও অভিযোগ করেছেন কাঞ্চনা। তাঁরা কেউই অভিনেত্রীকে সাহায্যের জন্যে এগিয়ে আসেননি বলেও দাবি করেছেন তিনি। সেইসময় ঘটনাস্থলে পুলিশের প্যাট্রোলিং ভ্যান চলে আসায় কোনওমতে মত্ত যুবকদের হাত থেকে বেঁচে যান অভিনেত্রী। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় আতঙ্কিত অভিনেত্রী, এবং প্রশ্নের মুখে কলকাতা শহরের নিরাপত্তা। বেহালা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করছে। এখনও পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget