এক্সপ্লোর
বাইপাসে বাসের রেষারেষিতে ধাক্কা মহিলাকে, কোল থেকে ছিটকে পড়ল দুবছরের শিশু

কলকাতা: ইএম বাইপাসে দুটি বাসের রেষারেষি। বাসের ধাক্কায় গুরুতর আহত মা ও শিশু। উল্টোডাঙা থেকে গড়িয়ামুখী দুটি বাস ইএম বাইপাসে রেষারেষি করছিল। সকাল ১১টা নাগাদ বেঙ্গল কেমিক্যালের কাছে ২ বছরের শিশুকে কোলে নিয়ে রাস্তা পেরোনোর জন্য অপেক্ষা করছিলেন এক মহিলা। সেসময় একটি বাস তাদের ধাক্কা মারে। শিশুটির মাথা ফেটে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সল্টলেক স্টেডিয়ামের কাছে বাসটিকে ধরে ফেলে পুলিশ। আটক করা হয়েছে বাসচালককে। অন্য বাসটি পালিয়ে যায়।
Before You Go
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর






















