এক্সপ্লোর

বিশ্ববাংলা নিয়ে মমতার মন্তব্যের পাল্টা মুকুল, ২০১৩ সালে চুক্তি করে রাজ্যকে লোগো দিয়েছেন মুখ্যমন্ত্রী, তারপরেও কীভাবে আবেদন অভিষেকের?

কলকাতা: বিশ্ববাংলা লোগো নিয়ে যারা বিশ্ববাংলাকে অসম্মান করে, তাদের কেউ ক্ষমা করবে না।  বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যে ফের আসরে নামলেন মুকুল রায়। হাতিয়ার সেই বিশ্ববাংলা! মকুলের বক্তব্য, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বললেন, ২০১৩ সালে তিনি লোগো তৈরি করেছেন। রাজ্য সরকারকে ব্যবহার করতে দিয়েছেন। তাহলে ২০১৩ সালের ২৬ নভেম্বর কেন বিশ্ববাংলার লোগোর জন্য আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি বলার পরেই গত ১৩ নভেম্বর প্রত্যাহার কেন করা হল। কে সত্যি বলছেন, মমতা নাকি অভিষেক? বুধবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিশ্ববাংলা লোগো নিয়ে কুৎসা ছড়ানো হচ্ছে। মিথ্যে বলা হচ্ছে। তারপরও সুর চড়িয়ে পাল্টা আক্রমণের পথে মুকুল রায়। মুখ্যমন্ত্রী বুধবার বিধানসভায় বলেছিলেন আমি লোগো করে পয়সা নেব? ভাবতেও পারি না। এই লোগো আমি রাজ্য সরকারকে দিয়েছিলাম। সরকার এটা বিক্রি করতে পারবে না। যদি কোনওদিন সরকার এটা ছেড়ে দেয়, সেদিন এটা আমার কাছে ফিরে আসবে। এটার মধ্যে অন্যায় কীসের? এই লোগো আমার স্বপ্ন। স্বপ্ন কি কখনও বিক্রি হয়? মমতার এই বক্তব্য নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মুকুল। দাবির স্বপক্ষে নথিও পেশ করেছেন তিনি।রাজ্যের সরকারের রাজনীতিকরণ হয়ে গিয়েছে। রাজনৈতিক উত্তরের জন্য প্রিন্সিপাল সেক্রেটারিদের ব্যবহার করা হচ্ছে। মমতা বলছেন লোগো সরকারকে ব্যবহার করতে দিয়েছেন, সরকার বলছে তাদের মালিকানাধীন। বিশ্ববাংলার মালিক কে, চূড়ান্ত হয়নি..সবটাই ধোঁয়াশায় ভরা। সরকার এগিয়ে এসে সত্যিটা বলুক...তদন্ত হওয়া দরকার, বিজেপি প্রস্তুতি নিচ্ছে, মম্তব্য মুকুলের। বিজেপি রাজ্য দফতরে বসে এদিনও রাজ্য প্রশাসনের নিরপেক্ষতা, ফোন ট্যাপিং-সহ একাধিক ইস্যুতে মুখ খোলেন মুকুল। যদিও তৃণমূল বারবার বুঝিয়ে দিয়েছে, বিজেপিতে যাওয়া, একদা দলের নম্বর টু-র কথায় তারা আদৌ গুরুত্ব দিচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget