এক্সপ্লোর

সল্টলেকের পর কসবা, ফের নির্মীয়মাণ বহুতলে রহস্যমৃত্যু, চৌবাচ্চা থেকে মিলল শ্রমিকের দেহ

কলকাতাঃ সল্টলেকের পর কসবা। ফের নির্মীয়মাণ বহুতলে রহস্যমৃত্যু। কসবার নিউ বালিগঞ্জ রোডে বহুতলের চৌবাচ্চায় মিলল শ্রমিকের দেহ। মাথায় গভীর আঘাতের চিহ্ন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চারতলার ওপর থেকে পড়ে গিয়েই মৃত্যু। বহুতলের প্রোমোটার ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ওই বহুতলে কাজ শুরু করার জন্য এক মহিলা শ্রমিক চৌবাচ্চা থেকে জল তুলতে যান। তখনই তিনি দেখতে পান, এক যুবকের দেহ পড়ে রয়েছে চৌবাচ্চায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম টোটন দাস। বাড়ি মুর্শিদাবাদে। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল তা বুঝে উঠতে পারছেন না কেউ। পুলিশ সূত্রে খবর, মৃত শ্রমিকের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ভেঙে গিয়েছে হাত ও পা। পুলিশ জানতে পেরেছে, রাতে চারতলায় অন্যান্যদের সঙ্গে ঘুমোতেন টোটন। তদন্তে প্রাথমিক অনুমান, ঘুমন্ত অবস্থায় চার তলার ওপর থেকে পড়ে গিয়েই মাথায় আঘাত পেয়েছেন টোটন। তার ফলেই মৃত্যু। কসবা থানার পুলিশের সঙ্গে তদন্তে নেমেছে লালবাজারে হোমিসাইড শাখা। রুজু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। মৃত শ্রমিকের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশের দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। এর আগে গত ২৩ মে সল্টলেকের ডি ডি ব্লকের একটি নির্মীয়মাণ বহুতলের ওপরে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় নরকঙ্কাল। ফরেন্সিক পরীক্ষার প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশের অনুমান, কঙ্কালটি ৫-৬ বছরের কোনও শিশুর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার রহস্যমৃত্যু নিউ বালিগঞ্জ রোডের নির্মীয়মাণ বহুতলে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget