এক্সপ্লোর

রেড রোড: শুক্রবারের শোভাযাত্রা আগে শেষ মুহূর্তের ব্যস্ততা, কঠোর নিরাপত্তা

কলকাতা: শারদোৎসব শেষ। শুক্রবার বিকেল থেকে উৎসব শুরু রেড রোডে। এবারই প্রথম সাধারণ মানুষের জন্য রেড রোডে হতে চলেছে দুর্গাপুজোর শোভাযাত্রা। শহরজুড়ে কড়া নিরাপত্তার বেষ্টনী। শোভাযাত্রায় অংশ নেবে রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের বিচারে ৩৭টি সেরা পুজোর প্রতিমা। বৃহস্পতিবার পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার ও পুলিশের পদস্থ কর্তারা। পুজো কমিটিগুলির জন্য জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, দুপুর আড়াইটের মধ্যে প্রতিমা নিয়ে আসতে হবে ইডেন সংলগ্ন বঙ্গবাসী মাঠে। সেখানে আসার জন্য পুজো কমিটিগুলিকে পথ নির্দেশিকা দেবেন সংশ্লিষ্ট থানার ওসি এবং ট্রাফিক গার্ডের ওসি। কমিটি পিছু সর্বাধিক ১০০ জন অংশ নিতে পারবেন শোভাযাত্রায়। অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হলে, বসতে হবে গ্যালারিতে। ছোট পুজোর ক্ষেত্রে ৩টি এবং বড় পুজোগুলির ক্ষেত্রে সর্বাধিক ৫টি গাড়ি ব্যবহার করা যাবে। নিজেদের পরিচয় ও পুজোর থিম বর্ণনার জন্য প্রতিটি পুজো কমিটিকে ২-৩ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।        এক ঝলকে শোভাযাত্রার প্রস্তুতি--
  • অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বিকেল ৫টা থেকে শুরু হবে শোভাযাত্রা। চলবে রাত ৮টা পর্যন্ত।
  • ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শেষ হবে ইডেন গার্ডেন্সের সামনে।
  • শোভাযাত্রায় অংশ নেবে রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের বিচারে ৩৭টি সেরা পুজোর প্রতিমা।
  • দুপুর আড়াইটের মধ্যে প্রতিমা নিয়ে আসতে হবে ইডেন সংলগ্ন বঙ্গবাসী মাঠে।
  • কমিটি পিছু সর্বাধিক ১০০ জন অংশ নিতে পারবেন শোভাযাত্রায়।
  • ছোট পুজোর ক্ষেত্রে ৩টি এবং বড় পুজোগুলির ক্ষেত্রে সর্বাধিক ৫টি গাড়ি ব্যবহার করা যাবে।
  • নিজেদের পরিচয় ও পুজোর থিম বর্ণনার জন্য প্রতিটি পুজো কমিটিকে ২-৩ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে।
  • দর্শকদের সুবিধার্থে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।
  • থাকছে ভিআইপি ও ভিভিআইপিদের বসার ব্যবস্থা।
  • মোতায়েন করা হবে ২ হাজার পুলিশকর্মী।
  • থাকবেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার ১৫ জন অফিসার। থাকবেন জয়েন্ট সিপিরা।
  • বসানো হয়েছে ১২টি ওয়াচ টাওয়ার।
  • সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি।  বিকেল ৫টা থেকে শুরু হবে শোভাযাত্রা। চলবে রাত ৮টা পর্যন্ত। ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শেষ হবে ইডেন গার্ডেন্সের সামনে। পুজোর শোভাযাত্রা উপলক্ষ্যে যান চলাচলেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। পুলিশ সূত্রে খবর, শোভাযাত্রা চলাকালীন রেড রোড এবং বাবুঘাট সংলগ্ন কিংস ওয়েতে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হবে। দর্শকরা যাতে ভাল ভাবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে পারেন তার জন্য রেড রোডে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। থাকছে ভিআইপি ও ভিভিআইপিদের বসার ব্যবস্থা। এদিকে, শোভাযাত্রাকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তার বেষ্টনী। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রেড রোড এবং সংলগ্ন রাস্তায় মোতায়েন করা হবে ২ হাজার পুলিশকর্মী। থাকবেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার ১৫ জন অফিসার। থাকবেন জয়েন্ট সিপিরা। ভিড় নিয়ন্ত্রণে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। বসানো হয়েছে ১২টি ওয়াচ টাওয়ার। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাড়ির পুজোর নিরঞ্জন। বৃহস্পতি ও শুক্রবার বিসর্জন শহরের বড় পুজোগুলির। বিসর্জন দেখতে বিকেল থেকে ভিড় গঙ্গার ঘাটগুলিতেও। বিসর্জন নির্বিঘ্ন করতে গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তা। দূষণের কথা মাথায় রেখে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে তত্‍‍পর কলকাতা পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ।  বিসর্জনের সঙ্গে সঙ্গে তুলে ফেলা হচ্ছে কাঠামো, ফুল ও পুজোর অন্যান্য জিনিসপত্র।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget