এক্সপ্লোর
কসবায় সিপিএম কর্মীদের হুমকি,ভোটার কার্ড কাড়ার চেষ্টা, হাতেনাতে পাকড়াও ১

কলকাতা: গভীর রাতে হুমকি দিয়ে ভোটার কার্ড কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। অভিযোগ, গতকাল রাতে কসবার বোসপুকুর রোডে কয়েকজন সিপিএম কর্মীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। গোপাল পুরকায়েত নামে এক সিপিএম কর্মীর বাড়ির দরজাও ভাঙা হয়। তাঁকে সিপিএম না করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আশেপাশের কয়েকটি বাড়িতেও দুষ্কৃতীরা চড়াও হয়ে ভোটার কার্ড কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিশ। ১ জন অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। বাকিরা পলাতক। গোটা ঘটনায় অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও শাসকদলের পক্ষে অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ।
Before You Go
Mahalaya Event in Kolkata | "প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
অফবিট
ক্রিকেট





















