এক্সপ্লোর

শিয়ালদা থেকে গ্রেফতার আরও ১ আল কায়দা জঙ্গি, বাংলাদেশি জঙ্গিদের সীমান্ত পার দায়িত্ব ছিল ধৃতর

কলকাতা: শিয়ালদা থেকে জঙ্গি সন্দেহে পাকড়াও আরও ১।‘ধৃত স্লিপার সেলের সক্রিয় সদস্য।৫ হাজার টাকায় বাংলাদেশিদের সীমান্ত পার করাত বলে এসটিএফ সূত্রে দাবি। শিয়ালদা এলাকায় সারাদিনই হাজার হাজার লোকের যাতায়াত। রাস্তায় কারও দিকে কারও তাকানোর সময় নেই।ভিড়ে ঠাসা সেই এলাকা থেকে এবার আল কায়দার সহযোগী সংগঠন আনসারুল্লা বাংলার জঙ্গি সন্দেহে একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। জগৎ সিনেমার কাছ থেকে ধৃত এই ব্যক্তির নাম সাহাদত হোসেন। এসটিএফ  সূত্রে দাবি, ধৃত সাহাদত হোসেন জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেলের সদস্য। অর্থাৎ সাধারণ মানুষ সেজে সাধারণ মানুষের ভিড়ে মিশেই সে জঙ্গি কার্যকলাপ চালাত। সাহাদতের প্রধান দায়িত্ব ছিল অবশ্য অন্য। এসটিএফ সূত্রে দাবি, তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছেন, ৫ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশি জঙ্গিদের সীমান্ত পার করিয়ে ভারতে আনত সাহাদত। তারপর মিশন অনুযায়ী পৌঁছে দিত নির্দিষ্ট জায়গায়। কলকাতা থেকে ধৃত বাংলাদেশি জঙ্গি রিয়াজুল এবং তনবীরকেও সাহাদতই সীমান্ত পার করিয়ে ভারতে ঢোকায় বলে এসটিএফ সূত্রে দাবি। এসটিএফ  সূত্রে দাবি, বাংলাদেশে সীমান্ত সংলগ্ন এলাকায় সাহাদতের কয়েকজন আত্মীয় থাকেন। সীমান্ত পার করার আগে কয়েকদিন জঙ্গিদের সেখানেই রাখা হত। তারপর মওকা বুঝে কাঁটাতারের বেড়া পার করে আনা হত ভারতে। শুক্রবার আদালতে তোলা হলে ধৃত সাহাদতকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তাকে জেরা করে জানার চেষ্টা চলছে, কতদিন ধরে সে বাংলাদেশি জঙ্গিদের সীমান্ত পার করাচ্ছে? কতজনকে এভাবে বাংলাদেশ থেকে ভারতে এনেছে? কলকাতায় এই মডিউলের সঙ্গে জড়িত আর কেউ রয়েছে কিনা? প্রয়োজনে ধৃত জঙ্গি রিয়াজুল এবং তনবীরের সঙ্গে সাহাদতকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলেও জানিয়েছে পুলিশ। অন্যদিকে, পুলিশ সূত্রে দাবি, ধৃত বাংলাদেশি জঙ্গি রিয়াজুল ও তনবীর কলকাতায় কোন জায়গায় কবে রেকি করেছিল, তা তারা জানতে পেরেছেন। এখন সেসব এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে। প্রসঙ্গত, গত ২১ নভেম্বর কলকাতা স্টেশন থেকে রিয়াজুল, তনবির-সহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে এসটিএফ। সেই গ্রেফতারির তিন দিনের মধ্যেই ফের কলকাতা থেকে পাকড়াও আরও এক সন্দেহভাজন আল কায়দা জঙ্গি।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget