এক্সপ্লোর

বিধানসভায় বিজেপির প্রশংসায় পার্থ, বোঝাপড়ার ইঙ্গিত, আক্রমণ বামেদের

কলকাতা:  বিধানসভায় বাম ও কংগ্রেসকে বিঁধে বিজেপির প্রশংসা পার্থ চট্টোপাধ্যায়ের। তৃণমূল-বিজেপি বোঝাপড়া দেখছে বামেরা। এবার বাজেট অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত বিধানসভা। আব্দুল মান্নানকে হেনস্থা এবং বিধানসভায় ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে অধিবেশনের শেষ দিনে ধন্যবাদসূচক বক্তৃতায় বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চাকে দরাজ সার্টিফিকেট দিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিঁধলেন বাম ও কংগ্রেসকে। তিনি বলেন, বিরোধীরা যে অসংসদীয় আচরণ করেছে, তাতে আমরা স্তম্ভিত। তবে শুভবুদ্ধির উদয় হয়েছিল বলে, গোর্খা জনমুক্তি মোর্চা ও বিজেপি সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের ধন্যবাদ জানাই। এরপর বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, প্রধান বিরোধী দলের ভূমিকা আমরাই পালন করছি। এজন্য আমি গর্বিত। বিধানসভাকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বিরোধীদেরও দায়িত্ব রয়েছে। বিজেপি বিধায়কের মন্তব্যকে উদ্ধৃত করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,...দিলীপ ঘোষ যা বললেন, তাঁকে ধন্যবাদ জানাই। বিধানসভাকে সুষ্ঠভাবে চালানোর জন্য বিরোধীদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। আশা করি, আগামী দিনে বিরোধী শিবিরের সবাই এটা মাথায় রাখবেন। পার্থ চট্টোপাধ্যায় ও দিলীপ ঘোষের এই মন্তব্যকে তৃণমূল-বিজেপির বোঝাপড়া হিসাবে দেখছে বামেরা। এনিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর বক্তব্য...এ আর নতুন কী। আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলেছিল। আরএসএসকেও সবচেয়ে বড় দেশপ্রেমিক আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ট্র্যাডিশন সমানে চলছে। ওরা পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসের জায়গায় রয়েছে। সবমিলিয়ে বাজেট অধিবেশনের শেষদিনেও শাসক-বিরোধী চাপানউতোরের সাক্ষী রইল বিধানসভা।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget