এক্সপ্লোর

বিশ্ববাংলার লোগো ও ব্র্যান্ড রাজ্য সরকারের সম্পত্তি, ব্যক্তিগত মালিকানা নেই, মুকুলের অভিযোগ উড়িয়ে দাবি নবান্নর

কলকাতা: বিজেপিতে যোগ দেওয়ার পর শুক্রবার কলকাতায় প্রথম সভা থেকে ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ডের দিকে আঙুল তোলেন মুকুল রায়। যার জবাব দিতে শনিবার ফের আসরে নামল রাজ্য সরকার। গতকাল রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিজেপির সভা থেকে সেই কাগজ দেখেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন মুকুল রায়। সরাসরি নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, বিশ্বকাপের আয়োজন করল বিশ্ববাংলা। বিশ্ববাংলা কোনও সরকারি প্রতিষ্ঠান নয়। এটা একটা কোম্পানি। মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই নেতা আরও বলেন, তৃণমূলের লোগো, লিফলেট, প্যামফ্লেট যেখানে ছাপা হয়। মালিক অভিষেক। তৃণমূল বলে জাগো বাংলা মুখপত্র। এটাও একটা কোম্পানি। মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল দাবি করেন, বিশ্ব বাংলা লোগো এবং বিশ্ব বাংলা ব্র্যান্ডের পেটেন্টের জন্য ট্রেডমার্ক অফিসে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাগজ দেখিয়ে মুকুল রায় বলবে। এখনও সেই আবেন ঝুলে রয়েছে। সরকার কি তা হলে এই লোগো ও ব্র্যান্ডের মালিক? যা সব জায়গায় প্রোমোট করা হচ্ছে। যার জন্য এই ব্যান্ডের ভ্যালু বাড়ছে। মা-মাটি-মানুষ, জাগো বাংলা এবং তৃণমূল কংগ্রেসের নাম ও লোগো নিজের নামে করার জন্য ট্রেড মার্ক রেজিস্ট্রেশন অফিসে আবেদন করেছেন অভিষেক। ঠিক যে ভাবে বিশ্ব বাংলার জন্য করেছেন। শনিবার মুকুলের অভিযোগের জবাব দেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সচিব রাজীব সিংহ। তিনি বলেন, মুকুল রায়ের কথা ভুল। বিশ্ব বাংলার লোগো রাজ্য সরকারের সম্পত্তি। এর কপিরাইট রাজ্য সরকারে। ৩ জন সরকারি আধিকারিক সংস্থার শেয়ারহোল্ডার। আর কোনও শেয়ারহোল্ডার নেই। মুখ্যমন্ত্রী তৈরি করেন লোগো। তিনি ব্যবহার করতে দেন রাজ্য সরকারকে। ১৯ জুন ২০১৪ সালে রাজ্য সরকার বিশ্ববাংলার জন্য রেজিস্ট্রার অফ কোম্পানিজ (আরওসি)-র কাছে আবেদন করে। তিনি যোগ করেন, আরওসির তরফে জানানো হয়, ২০১৩ সালের ২৬ নভেম্বর, সি জে অ্যাসোসিয়েট আবেদন করেছিল আরওসির কাছে। তারপর দেখা যায়, ১১.০৬.২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন উইথড্র করেন। ২০১৪সালের ১৯ জুন, রাজ্য সরকার ফের আবেদন জানায়। ২০১৪ সালের ১৫ জুলাই আরওসি আবেদন গ্রহণ করে। এরপর সেই বছরের ৩১ ডিসেম্বর রাজ্য সরকার রাইট পায় লোগো ব্যবহারের। স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যও বলেন, বিশ্ববাংলা রাজ্য সরকারের সম্পত্তি। মুকুল রায়ের অভিযোগকে ঘিরে যে বিশ্ববাংলা বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে জবাব যে তিনিই দেবেন, তা কার্যত বুঝিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, বিশ্ববাংলার বিষয়ে সরকার জানে ও মুকুল রায় জানে। তারা বহুদিন একসঙ্গে কাজ করছে। এই সরকারটাই ভুয়ো। মানুষ ভুয়ো বিশ্ব বাংলা চায় না। তৃণমূল সূত্রে খবর, মুকুল রায়কে তাঁর দাবির সত্যতা প্রমাণ করার জন্য আইনি নোটিস পাঠাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় তা না পারলে দেওয়ানি এবং ফৌজদারি মামলা করা হবে। যদিও এদিন মুকুল পাল্টা বলেন, কোর্টে গেলে ভালই হয়। সব সামনে আসবে। মুকুল রায়ের অভিযোগকে হাতিয়ার করে এখনও তাঁর দল বিজেপি পথে না নামলেও, শনিবার যুব কংগ্রেসের কর্মীরা, পার্ক স্ট্রিটে বিশ্ব বাংলা বিপণীর সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget