এক্সপ্লোর

ফের 'হুল-বিদ্ধ' তৃণমূল! নারদ স্টিং অপারেশনের নতুন ফুটেজ প্রকাশ করে কমিশনে অভিযোগ বিজেপির

কলকাতা: ফের নারদ নিউজের স্টিং অপারেশনের নতুন ফুটেজ প্রকাশ করল বিজেপি। ফের স্টিং-বিদ্ধ তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম এবং আইপিএস অফিসার এসএমএইচ মির্জা। ছবি দেখিয়ে বিজেপির দাবি, এসএমএইচ মির্জার মতো পুলিশ কর্তাদের সাসপেন্ড করতে হবে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের দাবি, তৃণমূলের নেতাদের জন্য টাকা তোলেন মুখ্যমন্ত্রীর প্রিয় অফিসার মির্জা। তাঁকে সাসপেন্ড করতে হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জন্য বারবার ফোন করা হলেও, ফোন ধরেননি আইপিএস এসএমএইচ মির্জা। অভিযোগ উড়িয়ে স্বপন দেবনাথের পাল্টা প্রশ্ন, মন্ত্রী কে হবেন তা কি মির্জা ঠিক করেন? মন্ত্রী তো দল ঠিক করে। উড়ালপুল বিপর্যয়ে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এবং তাঁর দফতরের অধীনস্থ সংস্থা কেএমডিএ-র দিকে অভিযোগের আঙুল উঠেছে। নারদ নিউজের স্টিং ফুটেজে সেই কেএমডিএ-র টেন্ডার নিয়ে, ফিরহাদ হাকিমকে কথা বলতে শোনা গিয়েছে বলে দাবি বিজেপির। নারদ নিউজের এই স্টিং ফুটেজকে হাতিয়ার করে, ফিরহাদ হাকিমের শাস্তির দাবিতে সরব বিজেপি। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, এতবড় ব্রিজ ভেঙে পড়ল, সরঞ্জামের টাকা তো মন্ত্রীদের পকেটে যাচ্ছে। সব চুক্তির ৫০% টাকা ঘুষ দিতে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছি। টেন্ডার নিয়ে কোনও কনসার্ন নেই। সীমাহীন দুর্নীতি। এরজন্য ফিরহাদ হাকিমকে শাস্তি পেতে হবে বলেও দাবি তোলেন তিনি। শুধু উড়ালপুল বিপর্যয়ই নয়, বিজেপির দাবি, নারদের স্টিং ফুটেজে দেখা গিয়েছে, ২০১৪-র লোকসভা ভোটের সময় কেন্দ্রপিছু ১ কোটি টাকা খরচের কথা স্বীকার করেছেন ফিরহাদ হাকিম। এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য বারবার ফোন করা হলেও, ফোন ধরেননি ফিরহাদ হাকিম। শুধু ফুটেজ প্রকাশ করাই নয়, এই নিয়ে সোজা নির্বাচন কমিশনেও হাজির হয় বিজেপি। আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দরবার করে বিজেপি দাবি করে, এস এম এইচ মির্জার সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের একাংশের আঁতাত রয়েছে। তাই নির্বাচন সংক্রান্ত কাজ থেকে দূরে রাখা হোক এই পুলিশকর্তাকে। তাদের আরও দাবি, রাহুল সিংহকে ফাঁসাতে পাল্টা স্টিংকাণ্ডের পরিকল্পনা করেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর নির্দেশেই ঘুষ দিতে রাহুল সিংহের কাছে ২ পুলিশকর্মী গিয়েছিলেন। বিজেপির দাবি, রাজীব কুমারকে অবিলম্বে অপসারণ করা হোক। বিজেপি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিদ্ধার্থনাথ সিংহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget