এক্সপ্লোর

'দুর্গাপুজোর আগেই চাই লোকাল ট্রেন', রেলমন্ত্রীকে আবেদন বিজেপি সাংসদের, সুর মেলাল তৃণমূলও

খুলেছে অফিস, দোকান, কারখানা। অধিকাংশ জায়গায় চালু হয়েছে নিয়মিত হাজিরাও। কেবল বন্ধ রয়েছে লোকাল ট্রেন। তাই বাধ্য হয়েই বেছে নিতে হচ্ছে বাস বা অটো। ভীড় বাসে মানা সম্ভব হচ্ছে না স্বাস্থ্যবিধি।লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত।

কলকাতা: খুলেছে অফিস, দোকান, কারখানা। অধিকাংশ জায়গায় চালু হয়েছে নিয়মিত হাজিরাও। কেবল বন্ধ রয়েছে লোকাল ট্রেন। তাই বাধ্য হয়েই বেছে নিতে হচ্ছে বাস বা অটো। ভীড় বাসে মানা সম্ভব হচ্ছে না স্বাস্থ্যবিধি।লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। চিঠিতে সাংসদ লেখেন, ‘লোকাল ট্রেন বন্ধ থাকায় সমস্যায় সাধারণ মানুষ। বেশি ভাড়া দিয়ে ভিড় বাসে চাপতে বাধ্য হচ্ছেন অনেকে। যত দ্রুত সম্ভব, দুর্গাপুজোর আগেই বাংলায় লোকাল ট্রেন চালু হোক।' নিউ নর্ম্যালে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মানুষের জীবনযাত্রা। ধীরে ধীরে চালু হচ্ছে যানবাহন, মেট্রো, প্রেক্ষাগৃহ, হোটেল। সংক্রমণের থেকে যথাসম্ভব সুরক্ষা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে মানুষ। কিন্তু লোকাল ট্রেন বন্ধ থাকায় ব্যহত হচ্ছে বহু মানুষের জীবনযাত্রা। জীবিকার তাগিদে বাধ্য হয়ে বাসে চড়ছেন অনেকেই। প্রথমদিকে কিছুটা নিয়মবিধি মেনে চললেও এখন বেশিরভাগ বাসেই বাদুরঝোলা ভীড়। সংক্রমণ রুখতে গিয়ে বেশ কিছু পদক্ষেপ সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে কিনা এই প্রশ্নও উঠেছে। প্রসঙ্গত, দিনে খুব সামান্য পরিমান স্পেশাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন চলছে। কিন্তু যা সাধারণ যাত্রীদের জন্য নয়। কেবলমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তরাই সেই ট্রেন চড়ার অনুমতি পাচ্ছেন। প্রসঙ্গত, বর্তমানে কেবলমাত্র রেলকর্মীদের জন্য হাতে গোনা কয়েকটি স্টাফ স্পেশাল ট্রেন চলছে। কিন্তু অফিস-কাছারি খুলে যাওয়ায় গন্তব্যে পৌঁছতে ভোগান্তির শেষ নেই আমজনতার। এই পরিস্থিতিতে কোথাও শুরু হয়েছে অবরোধ।  আজ লিলুয়া স্টেশনে স্পেশাল ট্রেনে পুলিশ চেকিং হতেই শুধু হয় যাত্রী বিক্ষোভ। স্টেশন মাস্টারের ঘর, ফুলের টব ভাঙচুর করে যাত্রীরা। লোকাল ট্রেন চালানোর দাবি নিয়ে একাধিক জায়গায় বিক্ষিপ্ত প্রতিবাদ হয়। প্রায় সব ইস্যুতেই তৃণমূল-বিজেপির চাপানউতোর তুঙ্গে উঠলেও, লোকাল ট্রেন চালুর বিষয়ে দু’ই দলের গলায় একই সুর।দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলছেন, 'মানুষের অসুবিধা তো হচ্ছেই। কেন্দ্র-রাজ্য আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে সক্রমণ দেখতে হবে। রেল কেন্দ্রের সম্পত্তি। তারা রাজ্যের সঙ্গে আলোচনা করে ঠিক করুক।' অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গলাতেও কার্যত একই সুর। বললেন, 'রাজ্য কেন্দ্র আলোচনা করে চালানো দরকার। যাত্রীদের অসুবিধা হচ্ছে।' আজ সেই সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে রেলমন্ত্রীকে চিঠি পাঠান বিজেপি সাংসদ। রাজ্যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ লোকাল ট্রেনে ওঠেন। সেক্ষেত্রে কোভিড নিয়ম মেনে লোকাল ট্রেন চালু করাটাই এখন প্রধান চ্যালেঞ্জ রেলের কাছে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget