এক্সপ্লোর

হিংসার রাজনীতি নিয়ে মমতাকে হুঁশিয়ারি বিজেপি নেতা বিজয়বর্গীয়র

কলকাতা: রোজভ্যালিকাণ্ডে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর সম্মুখসমরে তৃণমূল ও বিজেপি। গতকাল সুদীপের গ্রেফতারের পরই কলকাতায় বিজেপি-র রাজ্য দফতরে তৃণমূলের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে রাজপথ।রাত কাটতে না কাটতেই সংঘাতের আবহে নতুন মাত্রা যোগ করল পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষকের মন্তব্য। নাম করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন কৈলাস বিজয়বর্গীয়! তাঁর মন্তব্য,  বিজেপিও যদি হিংসার পথ নেয় তাহলে  দেশের সর্বত্র ও দিল্লিতে যেতে পারবেন তো মমতা? গতকাল বিজেপি অফিসে তৃণমূলের বিক্ষোভের ঘটনায় ক্ষোভ ব্যক্ত করে বিজয়বর্গীয় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে একহাত নিয়েছেন। তাঁর অভিযোগ, গতকালের ঘটনায় হাত গুটিয়ে বসেছিলেন পুলিশ কমিশনার। সারদাকাণ্ডের নথিপত্র তো রাজীব কুমারের তত্ত্বাবধানেই নষ্ট হয়েছে বলে অভিযোগ করে বিজয়বর্গীয়র তাঁর বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইয়ের কাছে আর্জি জানিয়েছেন। নোট বাতিলের প্রতিবাদ করায় কেন্দ্র প্রতিহিংসাবশত তৃণমূল নেতাদের লক্ষ্যবস্তু করছে বলে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ খারিজ করে বিজয়বর্গীয় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তৃণমূল  তাঁদের দলীয় কর্মী ও দলের অফিসের বিরুদ্ধে আক্রমণ চালালে বিজেপি হাত গুটিয়ে বসে থাকবে না। তাঁর কথায়, বিজেপি হয়ত পশ্চিমবঙ্গে শক্তিশালী নয়। কিন্তু সারা দেশে আমরা শক্তিশালী দল। দিল্লির বিজেপি কর্মীরা যদি তৃণমূল সাংসদদের দিল্লিতে ঢুকতে না দেয়, তাহলে কি তাঁরা দিল্লিতে ঢুকতে পারবেন? এর উত্তর না। সারা দেশেই বিজেপি কর্মীরা যদি বিক্ষোভ দেখাতে শুরু করে তাহলে মমতা কি সারা দেশে নির্বিঘ্নে ঘুরতে পারবেন?কাজেই হিংসার পথ গ্রহণ করা উচিত নয়।’ কিন্তু মঙ্গলবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তো লাঠি হাতে দেখা গিয়েছিল বিজেপি কর্মীদেরও! এই প্রশ্নে বিজেপির কেন্দ্রীয় নেতার হুঙ্কার, ‘আমরা গাঁধীজির দল নই যে এক গালে মারলে, আর এক গাল বাড়িয়ে দেব, আমরা দীনদয়াল উপাধ্যায়ের দল’। বিজয়বর্গীয়র এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, সংবিধান বহির্ভূত কথা বলছেন বিজেপি নেতা। কলকাতা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও খারিজ করে দিয়েছেন পার্থ।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget