এক্সপ্লোর

এত ভুঁড়ি কেন পুলিশের? রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের

কলকাতা: এত ভুঁড়ি কেন পুলিশের? কী করছে সরকার? প্রশ্ন তুলে রাজ্যর কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। চলতি কথায় ভুঁড়ি বললেও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শরীরের বিশেষ এই অবস্থাকে বলে ‘অ্যাবডোমেনাল ওবেসিটি’। যা সঙ্কেত দেয় নানা রোগের। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শুধু কর্মক্ষমতা কমে যাওয়াই নয়, ‘মধ্যপ্রদেশ’ স্ফীত হলে শরীর নামক মহাশয় আর কিছুই সইতে পারেন না। উল্টে হয়ে ওঠেন নানা জটিল রোগের আঁতুড়ঘর! এন্ডোক্রিনোলজিস্ট অভিজিৎ চন্দ জানান, ডায়াবেটিস থেকে শুরু করে হাইপার টেনশন, ব্লাড প্রেসার, কোলেস্টেরল, ফ্যাটি লিভার-- এসবই হতে পারে যদি শরীরে ভুঁড়ি আস্তানা গড়ে। ২০০৭ সালে কলকাতা পুলিশের স্বাস্থ্যের ওপর গবেষণা করেন রাজ্যর একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর কয়েকজন চিকিৎসক। তাঁদেরই একজন প্রদীপ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ভুঁড়ি বাড়লে বাড়তে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা। পুলিশের শারীরিক ও মানসিক ফিটনেস রক্ষার জন্য কী কী নির্দেশিকা আছে? সেই সব নির্দেশিকা পালন করা হচ্ছে কিনা তা নিয়ে রাজ্যসরকারের উত্তর জানতে চেয়েছে আদালত। উত্তর দেওয়ার জন্য আদালত কয়েক সপ্তাহ সময় দিয়েছে রাজ্য সরকারকে। তার আগে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্পষ্ট করে দিয়েছেন, শারীরিক পরিশ্রমের কোনও বিকল্প নেই। যাঁরা কাজ করছেন দৌড়ঝাঁপ করে, ভুঁড়ি তাঁদের ধারেকাছেও ঘেঁষতে পারে না। আর যাঁদের কাজ বসে বসে, তাঁদেরই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে ভুঁড়ি। সেই সঙ্গে রোগও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget