এক্সপ্লোর

পুলিশের ভুঁড়ি নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের

কলকাতা: ভুঁড়িধারী পুলিশের বিড়ম্বনা বাড়িয়েছে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা। সেই মামলার শুনানিতেই পুলিশের ভুঁড়ি নিয়ে ফের অসন্তোষ প্রকাশ আদালতের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও তাপস মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। সরকারি আইনজীবীর উদ্দেশে ডিভিশন বেঞ্চের মন্তব্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। মোটেই হাল্কাভাবে নেবেন না। পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষা করতে হয়। কিন্তু তাঁদের শারীরিক সক্ষমতার বহর যদি এই হয় তা হলে খুব মুশকিল। বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করলেই হবে না। আপনারা নিয়মিত পুলিশকর্মীদের বডি মাস ইনডেক্স মেপে দেখেন? সরকারি আইনজীবী কোনও উত্তর দেওয়ার আগেই, মামলাকারীর জমা দেওয়া কয়েকটি ছবি দেখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, পুলিশের এই অবস্থা! এরকম হলে কী করে চলবে? সরকারি আইনজীবী বলেন, ৪৬ বছর বয়স হয়ে গেলে বেশিরভাগ পুলিশকর্মীকে আর বাইরে ডিউটি করতে হয় না। অফিসে বসে কাজ করতে হয়। ফলে, শারীরিক সক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ওই পুলিশকর্মীদের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা গুরুত্বপূর্ণ নয়? কী বলছেন? সম্প্রতি পুলিশের অতিরিক্ত ভুঁড়ি ও শারীরিক সক্ষমতা নিয়ে কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা দায়ের করেন কমল দে নামে এক ব্যক্তি। সেই মামলার প্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রসচিব ও কলকাতা পুলিশের কমিশনারের হলফনামা তলব করে আদালত। পুলিশ কমিশনারের হলফনামা জমা পড়লেও এখনও বাকিদের হলফনামা জমা পড়েনি। ডিজি ও স্বরাষ্ট্রসচিবকে হলফনামা দেওয়ার জন্য আরও ২ সপ্তাহ সময় দিয়েছে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার
Amit Shah: ন্যাশনাল লাইব্রেরিতে 'মিউজিয়াম অফ ওয়ার্ডস'-এর প্রথম পর্যায়ের উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে ঢালাই ভাঙতে আনা হয়েছে ভাইব্রেটর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget