এক্সপ্লোর

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় চিৎপুরে তাণ্ডব, ভাঙচুর একের পর এক গাড়ি

এলাকায় মোতায়েন করা হয়েছে চিত্‍পুর থানার পুলিশকে।

  কলকাতা: চিত্‍পুরে তাণ্ডব করল এক দল মোটরবাইক চালক। বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় স্থানীয় খগেন চ্যাটার্জি রোডের বাসিন্দাদের ওই যুবকরা মারধর করেছে বলে অভিযোগ। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। গতকাল রাত ৯টা নাগাদ ঘটেছে ওই ঘটনা। চিৎপুরের খগেন চ্যাটার্জি রোডের বাসিন্দারা পাশের এলাকার কয়েকজন যুবকের বেপরোয়া মোটর বাইক চালানোর প্রতিবাদ করেন। কিছুক্ষণ পর ওই যুবকরা দলবল নিয়ে এসে খগেন চ্যাটার্জি রোডের প্রতিবাদী বাসিন্দাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের মারধর করা হয়, ভেঙেচুরে নষ্ট করে দেওয়া হয় রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা বেশ কয়েকটি গাড়ি। এই নিয়ে এলাকায় গোটা রাত তুমুল উত্তেজনা ছিল। আজ সকালেও থমথম করছে গোটা পাড়া। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকায় মোতায়েন করা হয়েছে চিত্‍পুর থানার পুলিশকে। বেপরোয়া গাড়ি, মোটর বাইক চালানোর জেরে আহত হওয়ার ঘটনা এ শহরে কম নয়। এমনকী দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে গাড়ি চালানোর জেরে রাজ্যে প্রাণহানিও ঘটছে অবিরত। যেমন আলিপুরে গতকাল বেপরোয়া ট্রাকের ধাক্কায় ২ মোটর বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। গতকাল রাত ১২টা নাগাদ আলিপুরে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, প্রচণ্ড গতিতে এসে একটি ট্রাক ওই মোটর বাইকে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন ২ মোটর বাইক আরোহী। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ট্রাক চালককে আটক করেছে পুলিশ। একইভাবে দিনকয়েক আগে পুরুলিয়ার ঝালদা থানার বানসা গ্রামে পিকনিকে যাওয়ার পথে, একইভাবে দুর্ঘটনায় পড়ে একটি যাত্রীবাহী গাড়ি। ২৯ ডিসেম্বর ভোর পাঁচটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পথের ধারের একটি বাড়িতে ঢুকে পড়ায় পিষে মারা যান গৃহকর্তা ও তাঁর স্ত্রী। গাড়ি চালক ঘুমিয়ে পড়ার ফলেই এই দুর্ঘটনা বলে খবর। গাড়ি চালককে গ্রেফতারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখান।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget