এক্সপ্লোর

রাজ্যে হস্তক্ষেপ করতে পারে কেন্দ্র, ইঙ্গিত বিজয়বর্গীয়গর, পাল্টা আক্রমণ পার্থর

কলকাতা: কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে। তবে করবে, সেটা বলছি না। চাইলে করতে পারে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্যই রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। নানা মহলে প্রশ্ন, আগামী দিনে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে হস্তক্ষেপ করতে পারে মোদি সরকার? পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক বিজয়বর্গীয় এদিন বলেছেন, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। তবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় লাগামছাড়া অনুপ্রবেশ হচ্ছে, দেশবিরোধী শক্তির বাড়বাড়ন্ত, জালনোটের দৌরাত্ম বেড়েছে। তাতে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে। তবে করবে, সেটা বলছি না, চাইলে করতে পারে। এই আবহে পাল্টা হুঙ্কার ছেড়েছে তৃণমূল কংগ্রেস। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ক্ষমতা থাকলে করে দেখাক। শূন্য কলসির আওয়াজ বেশি। ক্ষমতা থাকলে করে দেখুন। ও ভাবছে, আমরা ভয়ে ভিতরে ঢুকে যাব। বামেদের ক্ষমতাচ্যুত করার ক্ষমতা থাকলে, ওদেরও মানুষ জবাব দেবে। দু’দিন আগেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ২০২১- এর আগেই এ রাজ্যে বিধানসভা ভোট হবে। বিজয়বর্গীয়, রাহুলদের এই মন্তব্যকে এক সারিতে বসালে রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠতে বাধ্য, আগামী দিনে কি এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? যদিও, পর্যবেক্ষকরা বলছেন, উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি করার পর আদালতে ধাক্কা খেয়েছিল, মোদি সরকার! তাই তৃণমূল সরকার ডবল সেঞ্চুরি করে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এ রাজ্যে সেই একই পথে হাঁটা কঠিন! পাশাপাশি বিজেপি বিরোধীরা এই প্রশ্নও তুলছে, সীমান্তে অবাধ অনুপ্রবেশ কিংবা জাল নোটের বাড়বাড়ন্ত হলে, তা দেখার দায়িত্ব তো বিএসএফের। আর বিএসএফ তো কেন্দ্রের অধীনস্থ। তাহলে এর জন্য রাজ্য সরকারের ঘাড়ে কী করে দায় চাপাতে পারেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা? তবে, এই প্রশ্নের উত্তর না মিললেও, তৃণমূলকে কিন্তু অন্যান্য ইস্যুতে আক্রমণ করতে ছাড়েননি বিজয়বর্গীয়। তাঁর কটাক্ষ, পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়াবহ। অরাজকতা চলছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি অরাজক পরিস্থিতি। তৃণমূলই তৃণমূলকে মারছে। আমলাতন্ত্রের রাজনীতি এবং রাজনীতির দুর্বৃত্তায়ন চলছে। কৈলাসকে পাল্টা কটাক্ষ করেন পার্থ। তিনি বলেছেন, বর্গীয়টা কে? বর্গী এল দেশে একথা শুনেছি। এত অসহিষ্ণুতা কীসের? বিজেপিই তো রাজ্যে অরাজকতা তৈরি করছে। মমতা বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছেন, বিজেপি পিছিয়ে দিতে চাইছে। সব মিলিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget