এক্সপ্লোর

নয়া কৌশলে রাজ্যে ফের সক্রিয় চিটফান্ড, রিপোর্ট নবান্নে

কলকাতা: হাজার হাজার আমানতকারীর কাছ থেকে প্রতিদিন কোটি কোটি টাকা তুলেছিল সারদার মতো অসংখ্য চিটফান্ড। কিন্তু সেই টাকা আজও ফেরত পাননি তাঁরা। সাধারণ মানুষগুলোর টাকা যাঁরা খেয়ে পেট ভরাল, সেই রাঘববোলায়রাই বা কোথায় ধরা পড়ল? আর এরই মধ্যেই প্রকাশ্যে প্রতারণার আরেক ফাঁদ! চিটফান্ডের প্রত্যাবর্তন। প্রতারণার পুরনো ফাঁদ, কৌশল নতুন। আর একথা বলছে খোদ নবান্নের রিপোর্ট। সম্প্রতি স্বরাষ্ট্র দফতরে একটি রিপোর্ট জমা পড়েছে। নবান্ন সূত্রে খবর, সেই রিপোর্টে দাবি করা হয়েছে, ফের রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়াচ্ছে কিছু সংস্থা। সেই জাল ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দুই ২৪ পরগনা, বর্ধমান, দুই মেদিনীপুর, কোচবিহারের মতো রাজ্যের বহু জায়গায়! তবে এবার প্রতারণার কৌশল একটু আলাদা। চিটফান্ডগুলি মূলত টাকা জমা রাখার বিনিময়ে সুদ-সহ মোটা অঙ্কের টাকা ফেরতের প্রতিশ্রুতি দিত। আর এখন প্রতারণার অস্ত্র টাকার বদলে টাকা নয়, টাকার বদলে পরিষেবা বা সম্পত্তি! ধরুন আপনি টাকা জমা রাখলেন, তার পরিবর্তে বলা হল, আপনাকে সোনা দেওয়া হবে! কোথাও আবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, টাকার বদলে দেওয়া হবে সম্পত্তি! শুধু তাই নয়, অনেক সময় বলা হচ্ছে, আপনি সারাবছর টাকা জমান, বছর শেষে আপনাকে ঘুরতে নিয়ে যাওয়া হবে। সূত্রের খবর, রিপোর্টে দাবি করা হয়েছে এভাবে প্রলোভন দেখিয়ে বাজার থেকে বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে। ঠিক যেমনটা হয়েছিল সারদাকাণ্ডের সময়। এই রিপোর্ট পাওয়ার পরই নড়চড়ে বসেছে নবান্ন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ক্রেতাসুরক্ষা সচিবকে নিয়ে তৈরি হয়েছে নজরদারি কমিটি। প্রতিটি জেলায় ডিএসপি পদ মর্যাদার একজন করে অফিসারকে নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সব নোডাল অফিসার রিপোর্ট পাঠাবেন নবান্নে। বিষয়টি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক ও সেবির সঙ্গে যোগাযাগ করেছে নবান্ন। তৈরি হয়েছে কো-অর্ডিনেশন কমিটি। ৬ মাস অন্তর বৈঠকে বসবে তারা।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Tolabaji News |
Suvendu Adhikari :

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget