এক্সপ্লোর

ভারতী ঘোষের স্বামীকে জেরা সিআইডির, পরে ব্যাঙ্ক লকারে তল্লাশি, উদ্ধার ১০০ ভরির বেশি সোনা

কলকাতা: পশ্চিম মেদিনীপুরের দাসপুরের স্বর্ণ ব্যবসায়ী চন্দন মাজির দায়ের করা মামলায় একদিকে স্বামী এমএভি রাজুকে টানা জিজ্ঞাসাবাদ। ব্যাঙ্কে ভারতী ঘোষের লকারে তল্লাশি। অন্যদিকে, ৬ দিনের সিআইডি হেফাজতে ধৃত দাসপুর থানার প্রাক্তন ওসি প্রদীপ রথ। সোনা হাতানোর মামলার তদন্তে তৎপর সিআইডি। মঙ্গলবার সকাল ৯টা। সিআইডির পাঠানো নোটিসের প্রেক্ষিতে, আইনজীবীকে সঙ্গে নিয়ে সিআইডির সদর দফতরে হাজির হন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের স্বামী এমএভি রাজু। শুরু হয় জিজ্ঞাসাবাদ। সাড়ে ৩ ঘণ্টা পর বেলা সাড়ে ১২ টা নাগাদ এমএভি রাজুকে সঙ্গে নিয়ে ভবানীভবন থেকে গোয়েন্দারা রওনা হন সাদার্ন অ্যাভিনিউ-এ একটি ব্যাঙ্কের শাখায়। ওই শাখায় ভারতীর দু’টি লকার রয়েছে। দাসপুরের ব্যবসায়ী চন্দন মাজীর কাছ থেকে সোনা হাতানোর মামলায় ভারতী ঘোষের ওই দু’টি লকারে এদিন তল্লাশি চালায় সিআইডি। রাজু ও তাঁর আইনজীবীর উপস্থিতিতে খোলা হয় দুটি লকার। তল্লাশি চলে সাড়ে চার ঘণ্টারও বেশি সময়। ইতিমধ্যেই ভারতী ঘোষ দাবি করেছেন, ১৯৯৪ সালে তাঁর বিয়ের সময় বাপের বাড়ি থেকে বেশ কয়েক ভরি সোনার গয়না পান। ২০১৭ সালে সরকারকে দেওয়া সম্পত্তির খতিয়ানে ভারতীর দাবি, তাঁর ১০০ ভরি সোনা রয়েছে। গতকাল তিনি বলেছিলেন, ১৯৯৪ সালে আমি পুলিশে যোগ দেওয়ার আগে, ২৪ বছর আগে, আমি আমার অ্যাসেট স্টেটমেন্ট সরকারকে দিয়েছিলাম, যাতে লেখা আছে আমার বাবা মধুপুরের জমিদার বাড়ির বড় ছেলে। আমি জমিদার বংশের মেয়ে, আমার ৭৫ তোলা সোনা আমাকে বিয়ের সময় দিয়েছিল। তারও বিবরণ আমি আমার অ্যাসেট স্টেটমেন্ট-এ দিয়েছি। যদিও সিআইডি সূত্রে খবর, লকার দু’টিতে মিলেছে ১০০ ভরির কিছু বেশী সোনার অলঙ্কার। সেগুলি নতুন গয়না এবং হলমার্কযুক্ত। তা দেখেই গোয়েন্দারা জানার চেষ্টা করছেন, গয়নাগুলি কবে কোথায় তৈরি। সেই সব গয়নায় হাতের ছাপও পরীক্ষা করে দেখেন সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। গোটা তল্লাশি প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করে রাখা হয়। লকার থেকে উদ্ধার হওয়া গয়নাগুলি বাজেয়াপ্ত করেছে সিআইডি। সিল করা হয়েছে লকারগুলি। সিআইডি জানতে পেরেছে, গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতী ঘোষ এই ব্যাঙ্কে শেষ এসেছিলেন। অন্যদিকে, একই মামলায় সিআইডি হেফাজতে দাসপুর থানার প্রাক্তন ওসি প্রদীপ রথ। এদিন সকালে ভবানীভবন থেকে ধৃতকে নিয়ে ঘাটালের উদ্দেশে রওনা হয় সিআইডি-র একটি দল। দুপুর ২টো নাগাদ দাসপুর থানার প্রাক্তন ওসিকে তোলা হয় ঘাটাল মহকুমা আদালতে। সূত্রের খবর, জামিনের আবেদন করলেও তা নিয়ে জোরদার সওয়াল করেননি ধৃতের আইনজীবী। তিনি বলেন, হেফাজতের মেয়াদ যেন বেশি না হয়। সিআইডির আইনজীবী ১৪ দিনের হেফাজতের আবেদন করেন। সওয়াল-জবাব শেষে ৬ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযোগকারী স্বর্ণ ব্যবসায়ী চন্দন মাজীর দাবি, নোট বাতিলের সময় দাসপুর থানার ওসি প্রদীপ রথ সহ চারজন তাঁর কাছ থেকে প্রচুর সোনা কিনতে চান। পুরনো নোটে সোনা বিক্রি করলে পরে দ্বিগুণ টাকা দেওয়ার টোপ দেওয়া হয়। অভিযোগ, ওইভাবে সোনা বিক্রি করতে রাজি না হওয়ায় মিথ্যে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ৩৭৫ গ্রাম সোনা হাতিয়ে নেওয়া হয়। সেই মামলাতেই সোমবার ভারতী-ঘনিষ্ঠ প্রদীর রথকে গ্রেফতার করেছে সিআইডি। এই নিয়ে এই মামলায় গ্রেফতার হলেন ৪ পুলিশ আধিকারিক। আদালত সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়ায় বিকেলেই ধৃতকে নিয়ে কলকাতা রওনা হন গোয়েন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget