এক্সপ্লোর

সরকারী নীতির 'অপপ্রচার' করলেই শাস্তি, নয়া বিধি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

কলকাতা: সরকারের নীতি সংক্রান্ত অনৈতিক প্রচার আর চলবে না। এমন হলে শাস্তির বিধান। সরকার বা বিশ্ববিদ্যালয়ও যদি কারও আচরণে বিরুদ্ধাচার দেখে, তাও শাস্তিযোগ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া বিধির এই ধারা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। বছর তিনেক আগে বিশ্ববিদ্যালয়ের তরফেই বিধির খসড়া পাঠানো হয় রাজভবনে। একাধিক সংযোজন সহ সেই বিধি রাজভবন থেকে ফেরত পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে। এই বিধিতে বলা আছে, রাজ্য সরকারের নীতি সম্পর্কে সংবাদমাধ্যমে অনৈতিক প্রচার করলে, তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে। আরও বলা হয়েছে, রাজ্য সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কারও এমন আচরণ দেখে, যা সরকার ও প্রতিষ্ঠানের পক্ষে ক্ষতিকারক, তা-ও শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে কী কী শাস্তি হতে পারে? তাও বলা হয়েছে বিধিতে। সেক্ষেত্রে অভিযুক্তকে ভর্ৎসনা করা হতে পারে, তাঁর বেতনবৃদ্ধি বা পদোন্নতি আটকে দেওয়া হতে পারে। পাশাপাশি, নির্দিষ্ট সময়ের জন্য পদাবনতি, কম্পালসরি রিটায়ারমেন্ট, চাকরি থেকে ছাঁটাই, এমনকী, বরখাস্ত পর্যন্ত করা হতে পারে। কীভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে? বিধিতে বলা আছে, কারও বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠলে শৃঙ্খলারক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত করবে। তারা নিজেরাও এই তদন্ত করতে পারেন অথবা অন্য কাউকে দিয়ে তদন্ত করাতে পারেন। বিশ্ববিদ্যালয়ের বিধিতে বলা আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শৃঙ্খলারক্ষার দায়িত্বে থাকবেন উপাচার্য। আর অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে রেজিস্ট্রার। তবে তারা শুধু ভর্ৎসনা করতে পারবেন। যদি তাদের মনে হয় যে, অভিযোগ আরও গুরুতর, সেক্ষেত্রে তদন্তে পাওয়া তথ্য এগজিকিউটিভ কাউন্সিলকে দিতে হবে। যারা এবিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি কর্মসমিতিতে আলোচনা হবে। সূত্রের খবর, বিশ্ববিদ্যাবয়ের প্রস্তাবিত বিধিতে এই বিতর্কিত ধারাগুলি ছিল না। রাজভবনে পাঠানোর পর তা সংযোজিত হয়েছে। বিধির বিষয়বস্তু প্রকাশ্যে আসায় শিক্ষা মহলের একাংশে প্রশ্ন উঠতে শুরু করেছে, স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কোন আচরণ ক্ষতিকারক, তা সরকার কেন ঠিক করবে? এটা কি মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার চেষ্টা নয়? বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপের চেষ্টা নয় কি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget