এক্সপ্লোর
আজকের দিনটি আপনার জন্য কেমন, জেনে নিন...

মেষ আগুন থেকে সাবধান থাকুন। বাড়ির কারণে চিন্তা অতিরিক্ত বৃদ্ধি পাবে। কাজের জন্য চাপ বাড়তে পারে। অর্থ নিয়ে সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে। মনে আনন্দ থাকবে। বৃষ স্বামীর সঙ্গে বিবাদ দিয়ে দিনটি শুরু হতে পারে। কোন কাজ না করে বদনাম নিতে হবে। বাড়িতে একটু খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে চাপ নিয়ে চিন্তা। শরীরে একটু দুর্বল ভাব। মিথুন শরীরে রোগের চাপ অতিরিক্ত বাড়তে পারে। কাজের লোকের সঙ্গে কোন কারণে বিবাদ । বাড়িতে অতিথি নিয়ে চিন্তা। কোন উপহার আসতে পারে। সম্পত্তি নিয়ে কোন রুপ চিন্তা। কর্কট সামাজিক দিক দিয়ে সম্মান নষ্ট হতে পারে। স্ত্রীয়ের সঙ্গে ছোট কারণে বিবাদ বৃদ্ধি। ব্যবসার দিকে লাভ বাড়তে পারে, মা-বাবার সঙ্গে কোন বিষয় আলোচনা। পেটের সমস্যা বাড়তে পারে। সিংহ প্রিয়জনের কাছ থেকে কোন আঘাত মনে দাগ কাটতে পারে। প্রতিযোগিতাতে জয় লাভ আসতে পারে। পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি। দূরে থেকে কোন বন্ধুর খবর আসতে পারে। কন্যা ব্যবসার দিকে খুব ভাল খবর। চাকুরীর স্থানে কোন ভাল কাজের জন্য উচ্চব্যক্তির কাছে সম্মান বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধি। সন্তানের জন্য আনন্দ। তুলা আইনি কোন কাজে বাধা। ব্যবসার দিকে কোন মহিলার সঙ্গে বিবাদ। বাড়িতে খরচের চাপ বাড়তে পারে। শত্রুর জন্য কোন চাপ বৃদ্ধি। প্রেমের জন্য মনের আনন্দ বাড়তে পারে। বৃশ্চিক পায়ে কোন প্রকার আঘাত লাগতে পারে। প্রেমে বদনামের থেকে সাবধান। লটারির থেকে দূরে থাকুন। অপরের ভাল করেও নাম পাবেন না। আজ আপনার ব্যবহারে কোন ভুল থাকতে পারে। ধনু অর্থ ক্ষতি হওয়ার যোগ। বাড়িতে কোন আতিথি আসার জন্য কাজের গণ্ডগোল। গবেষণার কাজে চাপ বাড়তে পারে। অভিনেতাদের ভাল সময়। ডাক্তারের খরচ বাড়তে পারে। মকর বাড়ির লোকের সাথে মত বিরোধ। ব্যবসার দিকে ভাল সময়। স্ত্রীয়ের সঙ্গে কোন বিবাদ। শিল্পীদের কাজের সুযোগ আসতে পারে। নিজের শরীরের প্রতি নজর দিন। নতুন কোন বন্ধুর সাথে পরিচয়। কুম্ভ আজ কোন ভাল কাজের জন্য মনে আনন্দ বাড়তে পারে, দুপুরের পরে কোন ভাল খবর আসতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। স্ত্রীয়ের সঙ্গে কোন কাজ আলোচনা করে করুন। মীন সাধু সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। পিতামাতার কোন বিপদ থেকে উদ্ধার। ভাই বোনে কোন সম্পত্তি ব্যাপারে আলোচনা। ব্যবসার দিকে লাভ বৃদ্ধি। কর্মচারী নিয়ে কোন বিবাদ হতে পারে।
Before You Go
Honeymoon on Train News | চলন্ত ট্রেনে 'হানিমুন স্যুইট'! ভাইরাল ভিডিও | ABP ANANDA LIVE

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















