এক্সপ্লোর
আপনার আজকের দিনটি

২ ফেব্রুয়ারি, ২০১৭
মেষ
কর্মস্থানে আজ কোন উন্নতির ভাল সুযোগ আসতে পারে। অর্থের ব্যাপারে চিন্তা বৃদ্ধি। ব্যবসার দিকে একটু অসুবিধা আসতে পারে। প্রিয়জনের কোন কাজের জন্য ব্যস্ততা বাড়তে পারে।
বৃষ
চিকিৎসকদের জন্য ভাল সময়। বাড়িতে কোন কারণে খরচ বাড়তে পারে। কর্মস্থানে কোন উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ। কোন কিছু কাজের জন্য প্রতিবাদ হতে পারে।
মিথুন
ভাল কোন উপদেশ পেতে পারেন। ব্যবসার দিকে চাপের দিন। স্ত্রীয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। নতুন কোন কাজের জন্য চিন্তা। ডাক্তারের জন্য খরচ বৃদ্ধি।
কর্কট
আজ সন্তানের কোন রোগের কারণে মনে দুশ্চিন্তা। পাওনা আদায় হতে পারে। কোন কাজ আজ সম্পূর্ণ হবে না। পিতার সঙ্গে কোনও বিশেষ আলোচনা।
সিংহ
খেলাধুলোর দিকে জয় লাভ। ব্যবসার দিকে কোনও শুভ পরিবর্তন। কোন রোগ থেকে মুক্তি লাভ। স্ত্রীর বাজে ব্যবহারের জন্য মনে কষ্ট। বাজে খরচ হতে পারে।
কন্যা
আজ কোন কাজের জন্য সমাজে সম্মান নষ্ট হতে পারে। নতুন কোন প্রেমের যোগাযোগ। ব্যবসার দিকে আশা পূরণ হবে না। সম্পত্তি নিয়ে ভাই ভাইতে বিবাদ।
তুলা
কাজের দিকে সুবিধা হতে পারে। ব্যবসার দিকে শুভ সংকেত। পড়াশোনার জন্য ভাল সুযোগ। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। ধর্মের ব্যাপারে চর্চা।
বৃশ্চিক
সমাজের কোন কাজের জন্য নিজের কাজের ক্ষতি। ব্যবসার দিকে ভাল লাভ হতে পারে। বাড়িতে কোন অশান্তি বৃদ্ধি। স্ত্রী ব্যাপারে কোনও মানসিক চাপ। আলসার জাতীয় কোনও রোগ।
ধনু
তীর্থ ভ্রমণ হতে পারে। ব্যবসার দিকে কোন অশুভ কিছু ঘটতে পারে। নেশার দিকে আসক্তি বৃদ্ধি। প্রিয়জনের কোন ব্যবহার বাজে লাগতে পারে। বাড়তি কোন খরচের জন্য চাপ।
মকর
বিবাহের ব্যাপারে কোন যোগাযোগ আসতে পারে। কর্মস্থানে কোন কাজে ব্যর্থতা আসতে পারে। গৃহ নির্মাণের জন্য বাড়িতে কোন আলোচনা। পুজা পাঠের জন্য ব্যস্ত।
কুম্ভ
সঞ্চয় বাড়তে পারে। তবে শত্রুর থেকে সাবধান থাকুন। আইনি কোন বিবাদ বৃদ্ধি। শরীর নিয়ে কোন চিন্তা বৃদ্ধি। পিতার সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা। নতুন বন্ধু আসতে পারে।
মীন
আজ একটু সাবধান থাকুন, কোন বিপদের সম্ভাবনা। অযথা কোন অশান্তি আসতে পারে। নিম্ন অঙ্গে কোন আঘাত। বাড়িতে কোন অতিথি আসতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। জ্যোতিষ শ্রী জয়দেব
Before You Go
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh





















