এক্সপ্লোর
আপনার আজকের দিনটি
By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 22 Jul 2017 08:32 AM (IST)

২২ জুলাই, ২০১৭
মেষ
আজ নতুন কোনও ব্যবসা আরম্ভ করতে পারেন । গুরুজনদের নিয়ে চিকিৎসার জন্য দূরে কোথাও যেতে হতে পারে । অন্যের ঝামেলা মেটাতে নিজের সংসারে অশান্তি । শত্রুদের উপেক্ষা করুন ।
বৃষ
আজ কোনও রকম শিল্প দেখানোর সুযোগ আসতে পারে । রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন । সন্তানের লেখাপড়ায় মন নাও থাকতে পারে । কাজের সুত্রে বিদেশ যাত্রার যোগ আছে ।
মিথুন
আজ ক্রোধকে সংবরণ করে নম্রভাব বজায় রাখতে হবে । সন্তানদের জন্য কোনও বিষয়ে উদ্বিগ্নতা বাড়তে পারে । শেয়ার বা ফটকায় উন্নতির যোগ দেখা যাচ্ছে । চক্ষুপীড়ায় ভোগান্তি ।
কর্কট
আজ দিনের প্রথমের দিকে মানসিক বিষণ্ণতা থাকলেও পরে কোনও খুশির খবর পেতে পারেন । ছোটরা জীবজন্তুর থেকে সাবধান । অনেক দূরের কোনও আত্মীয়ের বাড়িতে সমাগম । আয় ব্যয় সমান ।
সিংহ
সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে । অকারনে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে । মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভবনা । স্নায়ুবিক কারনে ভোগান্তির যোগ আছে ।
কন্যা
মানসিক দিক থেকে আজ কারোর কাছে অপদস্ত হতে পারেন । ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে । কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে । আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন ।
তুলা
আজ চাকুরীজীবীদের জন্য দিনটি খুব শুভ । অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে । শারীরিক অসুস্থতার জন্য ভ্রমন বাতিল হতে পারে । আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে ।
বৃশ্চিক
অতিরিক্ত ভোগ বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে । আপনার কু- মন্ত্যব্যে সংসারে অশান্তির যোগ । কর্ম স্থানে গভীর কোনও দায়িত্ব পালন করতে হতে পারে । আধ্যাত্মিক কাজে মনে শান্তি ।
ধনু
কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে । কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন । মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন । নিজের ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন ।
মকর
সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে । সন্তানদের কারনে মনে ব্যস্ততা বৃদ্ধি । খুব নিকট কারোর শারীরিক অসুস্থতার খবর আসতে পারে । বন্ধুর কাছ থেকে সাবধান ।
কুম্ভ
আজ আপনার চোখের সামনে অপ্রীতিকর ঘটনা দেখেও চুপ করে থাকতে হবে । স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে । নতুন গৃহ নির্মাণের প্রস্তাব সফল হতে পারে । নিজের শরীর নিয়ে চিন্তা ।
মীন
অনেক দিনের পুরনো পরীক্ষার্থীদের চাকুরীর যোগাযোগ আসতে পারে । সন্তানের জন্য সংসারে শান্তির উদয় । মা বাবার শরীর নিয়ে চিন্তা থাকলে সেটা মিটে যাবে । শেয়ারে লাভের আশা । জ্যোতিষ শ্রী জয়দেব
Published at : 22 Jul 2017 08:31 AM (IST)
Tags :
Horoscopeআরও পড়ুন
Sponsored Links by Taboola
সেরা শিরোনাম
খবর
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
খবর
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
ব্যবসা-বাণিজ্যের
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
ব্যবসা-বাণিজ্যের
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
























