এক্সপ্লোর

মুকুন্দপুর আমরিকাণ্ডে থানায় এফআইআর দায়ের করল মৃত শিশুর পরিবার

কলকাতা: মুকুন্দপুর আমরিকাণ্ডে থানায় FIR দায়ের করল মৃত শিশুর পরিবার। এফআইআরে ইউনিট হেড, চিকিত্সক ও আমরি কর্তৃপক্ষের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য কমিশনেও নালিশ জানিয়েছে শিশুর পরিবার। বুধবার, সন্তানহারা মাকে আঙুল তুলে শাসাতে দেখা গিয়েছিল মুকুন্দপুর আমরি হাসপাতালের ইউনিট হেডকে। যে হাসপাতালের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগে, সেই হাসপাতাল কর্তৃপক্ষের এই ভূমিকায় সমালোচনার ঝড় ওঠে। এই প্রেক্ষাপটে পূর্ব যাদবপুর থানায় এফআইআর  দায়ের করেছে ঐত্রি দে-র পরিবার। মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হয়েছে তারা। মৃত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে, চিকিত্সায় গাফিলতি, গাফিলতির জেরে মৃত্যু, হুমকি, মারপিট-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যে নোটিস পাঠিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ। চিকিত্সা সংক্রান্ত যাবতীয় নথিও তলব করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুকন্যার হৃদযন্ত্রের সমস্যা ছিল। যদিও তা মানতে নারাজ পরিবার। এই প্রেক্ষাপটে বুধবার এনআরএস হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়।তবে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেননি ময়নাতদন্তকারী চিকিত্সকরা। সেজন্য হৃদযন্ত্রের পেশি থেকে টিসু নিয়ে হিস্টো প্যাথলজি টেস্টের জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে যান ঐত্রির মা-বাবা ও পরিজনরা। স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনেও অভিযোগ জানিয়েছে শিশুর পরিবার। রাজ্য মেডিক্যাল কাউন্সিলেও যান মৃতের পরিজনরা। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ ও নথি খতিয়ে দেখিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget