এক্সপ্লোর

দুর্ঘটনায় শরীরে এফোঁড়-ওফোঁড় বাঁশ, এসএসকেএমে জটিল অস্ত্রোপচার, প্রাণ বাঁচল বাসচালকের

কলকাতা:  বুক দিয়ে ঢুকে,বেরিয়ে গিয়েছে পিঠ দিয়ে! বাঁশের ফলা এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে শরীর! কোনওমতে আনা হয়েছিল এসএসকেএমে। সেখানেই চিকিৎসকদের হাতে নতুন জীবন পেলেন এই বাসচালক! বুধবার সন্ধেয় বাস নিয়ে দিঘা থেকে নন্দকুমার যাচ্ছিলেন লক্ষ্মীকান্ত ভুঁইয়া। হেঁড়িয়ার কাছে, জাতীয় সড়কে বাঁশবোঝাই লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। গতির তীব্রতায়, বাঁশের একটি টুকরো বাসচালকের কলার বোনের নিচ দিয়ে সজোরে বুকে ঢুকে যায়! হৃদপিণ্ড, মহাধমনী, ফুসফুসের পাশ দিয়ে গিয়ে, লক্ষ্মীকান্তর পিঠ ফুঁড়ে বেরিয়ে যায় টুকরোটি! প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় তমলুক জেলা হাসপাতাল। রক্তে তখন ভেসে যাচ্ছিল গোটা শরীর! অবস্থা সঙ্কটজনক হওয়ায় বাসচালককে রেফার করা হয় এসএসকেএমে। রাত ১১টা নাগাদ জরুরি বিভাগে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার সকাল ছ’টায় এসএসকেএমের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় জখম চালককে। শুরু হয় অস্ত্রোপচার। তার আগে চ্যালেঞ্জ কিছু কম ছিল না চিকিৎসকদের সামনে! গলার ডানদিকে একটি বড় অংশ কেটে যাওয়ায় অজ্ঞান করতে সমস্যা হচ্ছিল। তাই ক্ষতস্থানের চারপাশ অসাড় অর্থাত লোকাল অ্যানাস্থেসিয়া করা হয়। তৈরি করা হয় কৃত্রিম শ্বাসনালী। পিঠ দিয়ে বাঁশ বেরিয়ে থাকায় শোয়ানো যায়নি। আধশোয়া অবস্থাতেই ৩ ঘণ্টা ধরে লক্ষীকান্তর অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। পূর্ব মেদিনীপুরের বাস চালকের এই জটিল অস্ত্রোপচারের ঘটনা মনে কয়িয়ে দিয়েছে ২০০৯ সালে আরামবাগের এক যুবকের কথা। তাঁর বুকের বাঁ দিক দিয়ে ঢুকে গিয়েছিল একটি রড। বেরিয়েছিল পিঠ দিয়ে! রড বিদ্ধ অবস্থাতেই ওই যুবককে আনা হয় কলকাতায়! মেডিক্যাল কলেজ হাসপাতালে সফল অস্ত্রোপচারে শোরগোল পড়ে যায় চারিদিকে! এবার এসএসকেএমে-র চিকিৎসকদের হাতে মৃত্যুঞ্জয়ী হলেন লক্ষ্মীকান্ত ভুঁইয়া! বুধবার রাতে আহত বাসচালককে দেখতে এসএসকেএমে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। চিকিৎসকরা জানিয়েছেন, এখন ভালো আছেন লক্ষ্মীকান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget