এক্সপ্লোর

Surgery In SSKM: কাটা হাত জোড়ায় জোড়া সাফল্য এসএসকেএমে

হাত খোওয়ানোর আশঙ্কায় একসময় দিশেহারা পরিবাররা আপাতত কৃতজ্ঞতা প্রকাশ করছেন চিকিৎসকদের। বছর দশেকের বালকের হাত কাটা গিয়েছিল খেলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অপরদিকে, বচসার মধ্যে বন্ধুকে বাঁচাতে গিয়ে হাঁসুয়ার কোপে হাত বাদ পড়ার অবস্থা হয়েছিল বছর ৩২-র যুবকের

কলকাতা: জোড়া সাফল্য এসএসকেএমে। দুটো জটিল অস্ত্রোপচারের জোড়া হাত খোওয়া যাওয়া আটকালেন চিকিৎসকরা। এক বছর দশের বালক ও এক বছর ৩২-র যুবকের কাটা যাওয়া হাত জোড়া লাগল চিকিৎসকদের তৎপরতায়। হাত খোওয়ানোর আশঙ্কায় একসময় দিশেহারা পরিবাররা আপাতত কৃতজ্ঞতা প্রকাশ করছেন চিকিৎসকদের। বছর দশেকের বালকের হাত কাটা গিয়েছিল খেলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অপরদিকে, বচসার মধ্যে বন্ধুকে বাঁচাতে গিয়ে হাঁসুয়ার কোপে হাত বাদ পড়ার অবস্থা হয়েছিল বছর ৩২-র যুবকের। প্রথম ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। গত ৬ নভেম্বর। পরিবার সূত্রে খবর, খেলার সময় পাশে থাকা জেনারেটরে হাত দেয় ১০ বছরের এক বালক। বন্ধু জেনারেটর চালিয়ে দিলে বালকের কব্জির ওপর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। হাত হারানোর ভয়ে যখন দিশাহারা পরিবার, তখন আশার আলো দেখান চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, ওই দিনই কাটা হাত সহ বালককে নিয়ে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসেন পরিবারের লোকেরা। রাতেই অস্ত্রোপচার শুরু হয়। পরের দিন ভোর পর্যন্ত চলে অস্ত্রোপচার। কিন্তু অস্ত্রোপচারের পর জানা যায় ওই বালক করোনা আক্রান্ত। ফলে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার কোভিড জয়ী ওই বালককে ফের নিয়ে আসা হয় এসএসকেএমে। অন্যদিকে, শুক্রবার এসএসকেএমেই মালদার মোথাবাড়ির এক যুবকের কাটা হাত জুড়তে অস্ত্রোপচার হয়। হাসপাতাল সূত্রে খবর, বাজারে বচসার সময় বন্ধুকে বাঁচাতে গিয়ে হাঁসুয়ার কোপে ৩২ বছরের রাকিব শেখের কব্জি থেকে বাঁ হাত কেটে যায়। প্রায় ১৩ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার।  রোগীকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget