এক্সপ্লোর

ফের ভূমিকম্প কলকাতা সহ রাজ্যে, মেট্রোর ব্রিজে ফাটল

কলকাতা: #ভূমিকম্পে জলপাইগুড়িতে জখম তিন জন। বাড়ি থেকে হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে জখম ওই তিনজন। # কাঁপল বিহার, ঝাড়খণ্ড, এমনকী দিল্লি ও সংলগ্ন এনসিআরও। # কলকাতার ২০ মিনিট পর আন্দামানে ভূমিকম্প। #দিল্লি ও হরিয়ানায় ফের কম্পন অনুভূত হল। #কম্পনের জেরে অসমে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন। ফের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। আতঙ্কে রাস্তায় নেমে এলেন অসংখ্য সাধারণ মানুষ। কিছুক্ষণের জন্য বন্ধ কলকাতার মেট্রো চলাচল। সন্ধে ৭. ২৫-এ প্রথমবারের জন্য দুলে ওঠে কলকাতা। তার কয়েক সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয়বার কেঁপে ওঠে কলকাতা। ভূমিকম্পের প্রভাবে বেহালায় মেট্রো রেলব্রিজে ফাটল দেখা দিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র পক্ষ থেকে জানানো হয়েছে, রিখটর স্কেলে কম্পনের তীব্রতা ৬ দশমিক ৯। ভূমিম্পের কেন্দ্রস্থল ভারত-মায়ানমার সীমান্তে মাটির ১৩৪ কিলোমিটার গভীরে। কলকাতার পাশাপাশি, কম্পন অনুভূত হয়েছে মালদা, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গে। অন্যদিকে, হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও দুই দিনাজপুরেও কম্পন অনুভূত হয়। কেঁপে উঠেছে দিল্লি, বিহার, হরিয়ানা, উত্তর প্রদেশ সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যেও। মায়ানমারে বেশ জোরাল কম্পন হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ৬.৯। তবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। মায়ানমারে রয়েছে মোহনবাগান দল। কোচ সঞ্জয় সেন টেলিফোনে জানিয়েছেন, তাঁরা সবাই সুরক্ষিত রয়েছেন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, গোটা উত্তর-পূর্ব ভারতেই ভূমিকম্পের প্রভাব পড়েছে।   গত জানুয়ারিতেই কলকাতায় কম্পন অনুভূত হয়েছিল। বড় ক্ষয়ক্ষতি হয় মণিপুরে।    

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget