এক্সপ্লোর
রাজ্যজুড়ে পালিত হচ্ছে ঈদ, উৎসবে সামিল মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্যজুড়ে পালিত হচ্ছে ঈদ উৎসব৷ সাধারণ মানুষের সঙ্গে উৎসবে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঈদ উপলক্ষ্যে আজ সকালে রেড রোডে বিশেষ নমাজ পাঠ করেছেন মুসলিম সম্প্রদায়ের লোকজন। ছিলেন মুখ্যমন্ত্রীও৷ দেশজুড়ে অসহিষ্ণুতার বাতাবরণে সম্প্রীতি রক্ষার বার্তা দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এই নমাজ পাঠের অনুষ্ঠানে বহু মানুষ যোগ দেন। চলে শুভেচ্ছা বিনিময়।
Before You Go
Mahalaya Event in Kolkata | "প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |





















