এক্সপ্লোর

সকাল-বিকেল গুলি,বাইকে আগুন, প্রোমোটারি দৌরাত্ম্যে আতঙ্কে এন্টালি, গুলিবিদ্ধ ১

কলকাতা: সকালে গুলি। বিকেলে গুলি। আতঙ্কে এন্টালি। প্রথমে বেলা ১২টা নাগাদ প্রোমোটিং বিবাদের জেরে গুলি চলে বলে অভিযোগ। এর কয়েক ঘণ্টা যেতে না যেতেই ফের গুলি। এবার এন্টালির মতিঝিলে। দুই ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, বিবি বাগান এলাকায় নির্মীয়মাণ এই বহুতল ঘিরেই গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, বৃহস্পতিবার সকালে মতিঝিল এলাকার দুষ্কৃতী নিয়াজুল এই আবাসনটির কাছে দলবল নিয়ে হাজির হয়। etx-3pm-entally-firing-vis-বচসা শুরু করে দেয় বহুতলটির যিনি প্রোমোটার, তাঁর ঘনিষ্ঠ শেখ আসলামের সঙ্গে। স্থানীয় সূত্রে খবর, নিয়াজুল দাবি করে, ওই আবাসনে ফ্ল্যাট কিনেও সে পাচ্ছে না। কারণ, এক-একটি ফ্ল্যাট একাধিক জনকে বিক্রি করা হয়েছে। এ নিয়ে বচসা চরমে ওঠে। অভিযোগ নিয়াজুল হুমকি দিয়ে যায়। স্থানীয় সূত্রে দাবি, এর কিছুক্ষণ পরেই তিনটি বাইকে চেপে ওই আবাসনের সামনে হাজির হয় নিয়াজুলের দলবল। অভিযোগ শেখ আসলামকে গুলি করে তারা পালায়। শেখ আসলামের পায়ে গুলি লাগে। তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক মাস আগে, এই এন্টালি থানা এলাকাতেই একটি স্কুলের সামনে দিনের বেলা গুলি চলে। তারপর, এ দিন দু’বার প্রকাশ্যে গুলি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এ দিন এন্টালি, ট্যাংরা-সহ একাধিক থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমে তাঁদের বাধা দেন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করে দেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নামে অপরাধের ইতিহাস রয়েছে। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে তারা মামলা রুজু করেছে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে বিকেল গড়াতে না গড়াতে ফের গুলি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসা নামে স্থানীয় এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। যুবকের হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে দুপুরের প্রোমোটার ঘনিষ্ঠ যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget