এক্সপ্লোর

উড়ালপুল দুর্ঘটনা: আইভিআরসিএল-এর অফিস সিল করার একদিনের মধ্যেই ভাঙল ছিটকিনি

কলকাতা: পোস্তায় উড়ালপুল নির্মাণকারী সংস্থা আইভিআরসিএল-এর সাইট অফিসে তালা ঝোলানোর একদিনের মধ্যেই ভাঙল ছিটকিনি। বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার পর, চারদিন দরজা খোলা অবস্থাতেই পড়ে ছিল নির্মাণকারী সংস্থা আইভিআরসিএল-এর এই সাইট অফিস। মঙ্গলবার তালা ঝোলানোর পর বুধবার সকালে আবার দেখা গেল, দরজার ছিটকিনি তোবড়ানো অবস্থায়। বৃহস্পতিবার দুপুরে পোস্তায় বিবেকানন্দ উড়ালপুল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তিনদিন পর উড়ালপুলের নীচে এই সাইট অফিসে পৌঁছে দেখা যায়, দরজা হাট করে খোলা। অথচ তখনও ভিতরে ছিল তাড়া তাড়া কাগজ। যে রজত বক্সীর ভূমিকা নিয়ে বিতর্ক দানা বাঁধছে, তাঁর ও তাঁর সংস্থার নাম লেখা একটি ফাইলও আমরা এই অফিসে দেখতে পাওয়া গিয়েছিল। এই ছবি দেখেই প্রশ্ন উঠতে শুরু করে, নির্মাণ সংক্রান্ত সবথেকে বেশি তথ্য যেখান থেকে মেলা সম্ভব, সেই অফিসের নিরাপত্তাতেই এত গাফিলতি কেন? তদন্তে নেমে পুলিশ এই অফিস সিল করেনি কেন? শেষমেশ এনিয়ে বিভিন্ন মহলে শোরগোলের পর, মঙ্গলবার সাইট অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু, বুধবার সকাল হতেই আবার দেখা যায়, দরজার ছিটকিনি ভাঙা। এই অবস্থায় যে কেউ ভিতরে ঢুকতে বা বাইরে বেরোতেই পারে। বিরোধীরা আগেই দাবি করেছিল, সারদার মতো এখানেও তথ্য লোপাটের চেষ্টা হচ্ছে। এখন এই ছবি সামনে আসার পর তাঁদের আশঙ্কা, তাহলে কি সেই আশঙ্কাই সত্যি হল? তথ্য লোপাট করতেই কি এই সাইট অফিসে কেউ হানা দিয়েছিল? কারণ, প্রকল্পে কারা কাজ করছিলেন, কীভাবে কাজ হচ্ছিল, সেই সব নথিই সাইট অফিসে রাখা ছিল। একবার তা সরিয়ে ফেলতে পারলে, তদন্তে সূত্র মেলাই দুষ্কর হয়ে পড়বে। অন্যদিকে, এই ঘটনায় ধৃত আইভিআরসিএল কর্তাদেরও দফায় দফায় জেরা করছে পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রকল্প শেষে দেরির দায় নিজেদের ঘাড়ে নিতে চাননি ধৃতরা। অন্যদিকে, এই প্রকল্পে যে সিমেন্ট, কংক্রিট স্ল্যাব এবং লোহা ব্যবহার করা হচ্ছিল, তার গুণমানও খতিয়ে দেখা হচ্ছে।  

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget