এক্সপ্লোর

আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ডিভিসির জল ছাড়ায় উদ্বেগ, নবান্নয় খোলা হয়েছে কন্ট্রোল রুম

কলকাতা: পশ্চিমবঙ্গের উপকূলে গভীর নিম্নচাপের জের। সকাল থেকে শহরে অঝোরে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিভিন্ন জেলায়। কলকাতায় হতে পারে মাঝারি থেকে ভারী। উদ্বেগ বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মায়নামারে তৈরি হওয়া নিম্নচাপ এখন অবস্থান করছে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের ওপর। পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। তার জেরেই রবিবার সকাল থেকে চলছে বৃষ্টি। আবহবিদরা জানিয়েছেন, ধীরে ধীরে পশ্চিমদিকে সরছে নিম্নচাপটি। গন্তব্য ঝাড়খণ্ড। পূর্বাভাসে বলা হয়েছে, তার ফলে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা ও দুই দিনাজপুরে। কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি অংশে বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী। অন্যদিকে, উদ্বেগ বাড়িয়েছে ডিভিসি। এদিন ডিভিসি থেকে ছাড়া হয়েছে ৬৬ হাজার কিউসেক জল। লাগাতার বৃষ্টিতে অজয়, দামোদর, ময়ূরাক্ষী, কংসাবতীর জলস্তর ওপরের দিকে। এর মধ্যে ঝাড়খণ্ডে ফের বৃষ্টি হলে আরও জল ছাড়তে পারে ডিভিসি। সেই কথা মাথায় রেখে জেলা প্রশাসনগুলিকে সতর্ক করে দিয়েছে নবান্ন। নবান্নয় খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্টোল রুমের নম্বর হল- ১০৭০, ২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫ বৃষ্টির জেরে গঙ্গার জলস্তর বাড়তে থাকায় জল জমার আশঙ্কা দেখা দিয়েছে হাওড়ায়। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। নবান্নর নির্দেশে, ছুটি বাতিল করা হয়েছে দফতরের কর্মীদের। খোলা হল কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল - ০৩৩২৬৩৭১৭৩৫, ৯৮৩৬৯৮৫৩৭৫। অন্যদিকে, মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় বন্ধ রানিবাঁধ-খাতড়া সড়ক যোগাযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget