এক্সপ্লোর
রাজারহাট কাণ্ডে মারা গেলেন অগ্নিদগ্ধ গৃহবধূ

কলকাতা: মারা গেলেন রাজারহাটের অগ্নিদগ্ধ গৃহবধূ তানিয়া অগ্নি। গতকাল গভীর রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তানিয়ার পরিবারের অভিযোগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পরও পড়াশুনা চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু এতে রাজি ছিলেন না তাঁর স্বামী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইকবাল আলি। তাই বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার করা হত। বৃহস্পতিবার শ্বশুরবাড়ির আত্মীয়রা তানিয়ার গায়ে আগুন দেয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করে ওই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন পাল্টা দাবি শ্বশুরবাড়ির।
Before You Go
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর






















