এক্সপ্লোর
এশিয়ার প্রাচীনতম জাদুঘরে এবার দৃষ্টিহীনদের জন্য বিশেষ সুবিধা
কলকাতা: কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম জাদুঘরে এবার দৃষ্টিহীনদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। তাঁরা দেখতে না পেলেও যাতে স্পর্শ করে ঐতিহাসিক নিদর্শনগুলির সঙ্গে পরিচিত হতে পারেন তার জন্য কিছু সামগ্রীর প্রতিরূপ তৈরি করা হচ্ছে। ওই নিদর্শনগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য ব্রেইলে লেখা হচ্ছে। কলকাতা জাদুঘরের ডিরেক্টর জয়ন্ত সেনগুপ্ত বলেছেন, জাদুঘরকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য কলকাতার দৃষ্টিহীনদের সংগঠনের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই জাদুঘর জাতীয় সম্পদ। সবার জন্য এই সম্পদ উন্মুক্ত হওয়া উচিত। দৃষ্টিহীনদের সুবিধার্থে শীঘ্রই ব্রেইল সাইন বোর্ড তৈরি করা হবে। এক বছরের মধ্যেই সব গ্যালারিতে ব্রেইলে লেখা থাকবে। চোখে দেখতে না পেলেও দৃষ্টিহীনরা ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পারবেন। ব্রেইলে লেখা থাকলে দৃষ্টিহীনরা তা পড়তে পারবেন। কিন্তু প্রাচীন স্থাপত্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য সেটুকুই যথেষ্ট নয়। সেই কারণেই জাদুঘর কর্তৃপক্ষ কিছু নিদর্শনের প্রতিরূপ তৈরি করছে। দৃষ্টিহীনদের সংগঠনের প্রতিনিধি অমিয় কুমার বিশ্বাস বলেছেন, তাঁরা এতদিন অন্য কারও কাছ থেকে জাদুঘরের গল্প শুনতেন। এবার নিজেরা পড়তে পারবেন এবং বিভিন্ন জিনিস ছুঁয়ে দেখতে পারবেন। বাংলা ছাড়াও হিন্দি এবং ইংরাজিতে ব্রেইলে লেখা থাকবে। প্রতিটি গ্যালারিতেই এই লেখা থাকবে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে দৃষ্টিহীনদের জন্য এই ব্যবস্থা চালু হচ্ছে। শিশু-কিশোরদের জন্যও নতুন একটি বিভাগ চালু করা হচ্ছে। সবমিলিয়ে এবার সবার জন্যই আকর্ষণীয় হতে চলেছে জাদুঘর।
আরও পড়ুন
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
























