এক্সপ্লোর

Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের

Energy Lockdown : দেশ কোন পথে যাবে ? যুদ্ধ না থামলে ভারতের মানুষ কি আরও দুর্দিন দেখতে চলেছে? ফিরে আসতে পারে কি লকডাউনের পরিস্থিতি? কী বললেন ধর্মেন্দ্র প্রধান ?

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে হাহাকার। রান্নার গ্যাস বুকিংয়ে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা । ঘরে ঘরে আশঙ্কা, কবে গ্যাস বুক হবে। গ্যাস শেষ হলে রান্না হবে কীসে। ব্যবসায়ীরাও সঙ্কটে। ইতিমধ্যেই সমস্যায় পড়েছে ছোট ব্যবসায়ীরা। অটোচালকদেরও মাথায় হাত। এই পরিস্থিতিতে দেশ কোন পথে যাবে ? যুদ্ধ না থামলে ভারতের মানুষ কি আরও দুর্দিন দেখতে চলেছে? ফিরে আসতে পারে কি লকডাউনের পরিস্থিতি? এমন আতঙ্ক ছড়িয়েছে। আবার কেউ কেউ মনে করছেন শ্রীলঙ্কা বা ইউরোপের কোনও কোনও দেশের মতো এনার্জি লকডাউন হতে পারে। আশঙ্কা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য। কোভিডের সময়ে লকডাউনের কথা মনে করিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন করবে ভাবছে কিনা? জানি না, করলে করবে ... লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন।' আর এই মন্তব্য নিয়েই ছড়িয়েছে আতঙ্ক। তবে কি সত্যিই দুর্দিন আসতে চলেছে? 

এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বলেছেন,  ভারতে লকডাউন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী PTI - কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভয় তৈরি করতে চাইছেন। পশ্চিমবঙ্গে পরিস্থিতি বিচিত্র। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভোটে হারছেন। এই ভয়ে উনি যা খুশি বলছেন।' 

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পেট্রোল ও ডিজেলের উপর সরকারের আবগারি শুল্ক কমানোর বিষয়ে  বলেন, "ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বোঝা থেকে মধ্যবিত্ত এবং অর্থনৈতিকভাবে দুর্বল অংশকে রক্ষা করার উদ্দেশ্যেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। এর লক্ষ্য, মুদ্রাস্ফীতি যেন তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে তা নিশ্চিত করা। তার জন্যই, সরকার তার বহুবিধ প্রতিশ্রুতি ও দায়িত্ব পালন অব্যাহত রেখেও নিজস্ব ব্যয়সঙ্কোচ করেছে। '' 

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীও এক্স পোস্ট করে জানিয়েছেন, ভারতে লকডাউন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সমপূর্ণ মিথ্যা।

২৮ দিন ধরে আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে তাদের হাতে থাকা হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান।যার জেরে বিশ্বজুড়ে গ্যাস-জ্বালানির সংকট তৈরি হয়েছে। সম্প্রতি ভারত-সহ কিছু বন্ধু দেশকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিলেও সংকট পুরোপুরি কাটেনি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
Kolkata Medical: কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget