এক্সপ্লোর

এসইজেড ছাড়াই রাজ্যে ফিরছে ইনফোসিস, সবরকমের সুযোগ-সুবিধে দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা:  বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড-এর তকমা ছাড়াই রাজ্যে বিনিয়োগ করতে আসছে ইনফোসিস। এসইজেড-এর সমতুল অন্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে ইনফোসিসকে। নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্পের আকাশে রুপোলি রেখা। মঙ্গলবার, মুখ্যমন্ত্রী নবান্নে জানান, এসইজেড-এর তকমা ছাড়াই রাজ্যে বিনিয়োগ করতে আসছে ইনফোসিস। সংস্থার পক্ষ থেকে চিঠি দিয়ে এ কথা জানানো হয়েছে। প্রাথমিক ভাবে ৫০ একর জমিতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে সংস্থাটি। এতে প্রায় ১ হাজার কর্মসংস্থান তৈরি হবে। মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন, এসইজেড-এর তকমা দেওয়া না হলেও সমতুল অন্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে ইনফোসিসকে। বিশেষজ্ঞরা বলছেন, এটা প্রায় এক যুগের টানাপোড়েনের অবসান। শুরুটা হয়েছিল বারো বছর আগে। ২০০৫ সালের সেপ্টেম্বরে কলকাতায় এসে রাজ্যে ৫০০ কোটি টাকা লগ্নি করে নতুন ক্যাম্পাস খোলার কথা ঘোষণা করেছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা কর্ণধার এন আর নারায়ণমূর্তি। প্রথমে ১০০ একর জমি নেওয়ার কথা থাকলেও ২০১০ সালের শেষে ৭৫ কোটি টাকার বিনিময়ে ৫০ একর জমি নেয় তারা। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এসইজেড তকমা দেওয়া নিয়ে শুরু হয় টানাপড়েন। তৃণমূল সরকার নীতিগত ভাবে এসইজেড-এর বিরোধী। পাল্টা ইনফোসিসও জানিয়ে দেয়, এসইজেড ছাড়া তাদের পক্ষে কাজ শুরু সম্ভব নয়। কর্পোরেট কর, আমদানি শুল্ক, পরিষেবা কর, উৎপাদন শুল্ক, কেন্দ্রীয় বিক্রয় করে ছাড়ই এসইজেড-এ ব্যবসা করার প্রধান আকর্ষণ। আর সেই সব সুবিধা ছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। এই জট কাটাতে ইনফোসিসের সঙ্গে একাধিক বার কথা বলেন তৎকালীন তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, সমস্যা মেটেনি। অবশেষে প্রায় এক যুগ পর, ২০১৭-য় গলল বরফ। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যে লগ্নি করতে আসছে ইনফোসিস। সূত্রের খবর, ইনফোসিসকে যে সব সুযোগ-সুবিধা রাজ্য সরকার দেবে বলেছে, সেই একই সুযোগ-সুবিধা তারা উইপ্রোকেও দিতে রাজি। এ নিয়ে উইপ্রোর সঙ্গে আলোচনাও চলছে। প্রসঙ্গত, রাজারহাটে উইপ্রোর প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্পও সেজ-জটিলতার জেরে দীর্ঘদিন ধরে থমকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget