এক্সপ্লোর
যাদবপুরকাণ্ড: নাম না করে এবিভিপিকে কাঠগড়ায় তুলে আচার্যকে রিপোর্ট উপাচার্যর

কলকাতা: যাদবপুরকাণ্ডে নাম না করে এবিভিপিকে কাঠগড়ায় তুলে আচার্যকে রিপোর্ট দিলেন উপাচার্য। রাজভবন সূত্রে খবর, সন্ধেয় লোক মারফত উপাচার্যর রিপোর্ট রাজ্যপালের কাছে পৌঁছোয়। কী কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে, রিপোর্টে তার ব্যাখ্যা দিয়েছেন উপাচার্য। পাশাপাশি রাজভবন সূত্রে দাবি, রিপোর্টে নাম না করে এবিভিপিকেই কাঠগড়ায় তোলা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে। অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের মাঠে চলচ্চিত্র প্রদর্শনী করা উচিত হয়নি বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে বলে রাজভবন সূত্রে দাবি।
Before You Go
Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত





















