এক্সপ্লোর

Junior Mridha Murder Case: পিঠ ফুঁড়ে শরীরে ঢুকে গিয়েছিল বুলেট, পরিচিত কারোর হাতে খুন জুনিয়র? উত্তরের খোঁজে গোয়েন্দারা

প্রিয়াঙ্কার ফোন থেকে আরও দু'জনের নাম পেয়েছেন গোয়েন্দারা, একজন টালিগঞ্জের প্রযোজক

কলকাতা: বেলঘরিয়ার তরুণ সফটঅয়ার ইঞ্জিনিয়র জুনিয়র মৃধাকে সুপারি কিলার দিয়ে খুন করানো হয়েছিল। প্রাথমিক তদন্তে এমনই অনুমান সিবিআইয়ের।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, তাদের হাতে যে তথ্য প্রমাণ রয়েছে, তার ভিত্তিতে এই অনুমান দৃঢ় হচ্ছে। ২০১১ সালের ১২ জুলাই খুন হন জুনিয়র মৃধা।

দমদম ও বেলঘরিয়ার মাঝে এক্সপ্রেসওয়ের ধার থেকে সফটওয়ার ইঞ্জিনিয়রের দেহ উদ্ধার হয়। সিবিআই সূত্রে দাবি, আততায়ীর গুলি জুনিয়রের পিঠ ফুঁড়ে শরীরে ঢোকে। শরীরের ভিতরে ঢোকা গুলি প্রায় থাই পর্যন্ত চলে যায়। পরে জুনিয়রের থাইয়ের কাছ থেকে বের করা হয় বুলেট।

আঘাতের ধরন দেখে গোয়েন্দাদের সন্দেহ, জুনিয়রকে যথেষ্ট কাছ থেকে গুলি করা হয়েছিল। হত্যাকারী কীভাবে জুনিয়রের অত কাছাকাছি পৌঁছল? আততায়ীর সঙ্গে কি পূর্ব পরিচিত কেউ ছিল?

জুনিয়র খুনে ধৃত তাঁর বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরীকে জেরা করে রহস্যভেদের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, প্রিয়ঙ্কার ফোনের কলরেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা জানার চেষ্টা চালাচ্ছেন, ঘটনার দিন প্রিয়ঙ্কা কাদের কাদের সঙ্গে কথা বলেছিল।

সিবিআই সূত্রে খবর, খুনের দিন রাত ৯টা ২০মিনিটে জুনিয়রের সঙ্গে ফোনে কথা হয় প্রিয়াঙ্কার। ধৃতের ফোন থেকে আরও দু'জনের নাম পেয়েছেন গোয়েন্দারা। ওই দু'জনের মধ্যে একজন টালিগঞ্জের প্রযোজক। ঘটনার দিন ওই প্রযোজক প্রিয়াঙ্কার মোবাইলে একাধিকবার ফোন করেন। প্রিয়াঙ্কাও ওই প্রযোজকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।

জুনিয়র তাঁর বান্ধবীর সঙ্গে শেষবার কোথায় দেখা করেছিলেন? পুরো ঘটনায় দুই পরিবারের কী ভূমিকা ছিল? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। জুনিয়রের সঙ্গে সম্পর্কের কারণে মাঝেমধ্যেই স্বামীর সঙ্গে ঝামেলা হত প্রিয়াঙ্কার। এমনটাই দাবি ধৃতের প্রাক্তন জা-র। বলেন, পরিবারের পার্টি ছিল ওই দিন, দেরি করে এসেছিল প্রিয়ঙ্কা, আপসেট ছিল। তিনি যোগ করেন, আমাকে সিবিআই চার বার জিজ্ঞেসাবাদ করেছে, যা যা জানতে চেয়েছে সব জানিয়েছি। ফিল্ম করতে চাইত প্রিয়ঙ্কা।

ঠিক কী কারণে খুন হন জুনিয়র? বিবাহ বহির্ভূত সম্পর্কের জের? না কি খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে? সিবিআই সূত্রে দাবি, এখনও তা পরিষ্কার নয়। ধৃতের মোবাইল ফোনের সূত্র ধরেই এগোচ্ছেন গোয়েন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget