এক্সপ্লোর
বঙ্গোপসাগরের ওপর এখনও অবস্থান করছে নিম্নচাপ, আর কদিন চলবে বৃষ্টি, কবে পড়বে জাঁকিয়ে শীত, জানতে ক্লিক করুন এখানে

কলকাতা: বঙ্গোপসাগরের উপর এখনও অবস্থান করছে নিম্নচাপ। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। থাকবে মেঘলা আবহাওয়া। দুই ২৪ পরগনা, কলকাতা এবং শহরতলিতে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বিকেল পর্যন্ত পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করেছে নিম্নচাপ। নিম্নচাপের অভিমুখ কোনদিকে হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পাশাপাশি নিম্নচাপের উপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। যার জেরে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। সপ্তাহের মাঝামাঝি নিম্নচাপ দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ দুর্বল হলে জাঁকিয়ে পড়বে শীত।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















