এক্সপ্লোর

করোনার জেরে পিছিয়ে গেল কলকাতা বইমেলা

পরিস্থিতি অনুকূল হলে নতুন দিন ঘোষণা করা হবে।

  কলকাতা: পিছিয়ে গেল কলকাতা বইমেলা। ২০২১-এর ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ৪৫-তম কলকাতা বইমেলা হওয়ার কথা ছিল। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতিতে কলকাতা বইমেলার উদ্বোধন পিছিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি অনুকূল হলে নতুন দিন ঘোষণা করা হবে। তবে করোনা নিয়ে উদ্বেগের মধ্যেও আশার আলো নিয়ে এসেছে রবিবার। গত ৬ মাসে আজ দেশে একদিনে সবচেয়ে কম মানুষে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের সংখ্যা নামল ১৯ হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৩২ জন। শেষবার পয়লা জুলাই, একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ১৯ হাজারের নীচে ছিল (১৮,৬৫৩)। তবে আক্রান্তের সংখ্যা কমলেও একদিনে বেড়েছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭৯ জনের। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী সংখ্যাটা ছিল ২৫১। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায়, রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৫৯৮। একদিনে আক্রান্ত হয়েছেন, ১ হাজার ৪৩৫ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪০ জন। সুস্থতার হার ৯৫.৭৩ শতাংশ। করোনার কবল থেকে কবে রেহাই মিলবে, তা এখনও হলফ করে বলতে পারছেন না কেউ। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ২০২১-এ সাড়ে ৩ মাসের বদলে কুম্ভ মেলা চলবে ৪৮ দিন।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget