এক্সপ্লোর

পাক পরমাণু অস্ত্রের আওতায় কলকাতা?

কলকাতা: ভারত-পাকিস্তানের মধ্যে তিক্ততার মধ্যেই প্রতিবেশী দেশের প্রতিরক্ষামন্ত্রী পরোক্ষে হুমকি দিয়েছেন, প্রয়োজনে পরমাণু বোমাও ছুঁড়তে পারেন তাঁরা! আর এরপরই সাধারণ মানুষের মনে প্রশ্ন, পাকিস্তান পরমাণু ক্ষেপণাস্ত্র ছুঁড়লে কী হতে পারে? ভারতের কোন কোন শহর পাকিস্তানের পরমাণু বোমার টার্গেট হতে পারে? পরিসংখ্যান বলছে, ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে তার আওতায় আসতে পারে আমাদের এই শহর কলকাতাও। পরমাণু বোমা নিক্ষেপের জন্য পাকিস্তানের হাতে একাধিক মিসাইল আছে। যেমন ‘নসর’। পাকিস্তানের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হল ‘হাতফ’। গজনির সুলতান মামুদের নামে তৈরি এই হল পাকিস্তানের ‘গজনভি’ ক্ষেপণাস্ত্র। আরেক যুদ্ধবাজ আহমদ শাহ আবদালির নামে তৈরি পাকিস্তানের এই ‘আবদালি’ ক্ষেপণাস্ত্রও পরমাণু অস্ত্র বহনে সক্ষম।  এই ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ ৬০ থেকে ৩২০ কিলোমিটারের মধ্যে। এছাড়াও পাকিস্তানের হাতে রয়েছে ‘ঘাউরি’  এবং ‘শাহিন’  ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ ৯০০ থেকে ২৭০০ কিলোমিটার। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রগুলি ব্যবহার করলে দিল্লি, কলকাতা, মুম্বই, জয়পুর, আমদাবাদ, পুণে, নাগপুর, ভোপাল, লখনউয়ের মতো শহর পাকিস্তানের পরমাণু বোমার টার্গেট হতে পারে। ভারত-পাকিস্তান দু’দেশই পরমাণু ক্ষমতাসম্পন্ন। ভারত প্রথম দিন থেকেই জানিয়ে আসছে, তারা কখনওই প্রথমে পরমাণু হামলা করবে না। উল্টোদিকে সামান্য কিছু হলেই পরমাণু বোমা ছোঁড়ার হুমকি দেয় পাকিস্তান! এই প্রেক্ষাপটে দু’দেশের মধ্যে পরমাণু যুদ্ধ হলে কী ভয়ঙ্কর অবস্থা হতে পারে? বর্তমানে ভারতের কাছে ১১০ থেকে ১২০টি পরমাণু বোমা আছে। পাকিস্তানের কাছে আছে ১২০ থেকে ১৩০টি। ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে শুধুমাত্র এই দু’ই দেশই যে বিধ্বস্ত হবে, তা নয়, সেইসঙ্গে গোটা বিশ্বেরও চরম ক্ষতি হবে। মার্কিন সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান্স ফর দ্য প্রিভেনেশন অফ নিউক্লিয়ার ওয়ার’-এর রিপোর্ট অনুযায়ী ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে সঙ্গে সঙ্গে অন্তত ২ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা। আরও প্রায় দু’কোটি মানুষ অনাহারের মুখে পড়বে। জলবায়ুর উপর বিশেষ প্রভাব পড়বে, বিঘ্নিত হবে বৃষ্টি, চাষবাসের ব্যাপক ক্ষতি হবে। ভারত বারবার বলে আসছে, কোনও অবস্থাতেই তারা প্রথমে পরমাণু যুদ্ধ শুরু করবে না। কিন্তু, পাকিস্তান কী করবে কেউ জানে না! কারণ, পরমাণু বোমার নিয়ন্ত্রণ নওয়াজ শরিফ, রাহিল শরিফ না হাফিজ সইদ, কাদের হাতে আছে কেউ জানে না! আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রও ইতিমধ্যেই এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আর ইসলামাবাদের জবাব দিতে যদি বাধ্য হয়ে ভারতকেও পাকিস্তানের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করতে হয়, তাহলে কী হবে?  ভারতের আছে ‘পৃথ্বী’ ক্ষেপণাস্ত্র। এর রেঞ্জ ১৫০ থেকে ৬০০ কিলোমিটার। এছাড়াও আছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘অগ্নি’। অগ্নির রেঞ্জ ৭০০ কিলোমিটার থেকে আট হাজার কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ পাকিস্তানের এমন কোনও শহর নেই যাকে ভারত চাইলে টার্গেট করতে পারবে না-- ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, করাচি, লাহৌর, নওশেরার মতো বড় শহর মুহূর্তের মধ্যে ভারতের ছোঁড়া পরমাণু বোমায় ধ্বংস হয়ে যেতে পারে।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget