এক্সপ্লোর

সিবিএসই দ্বাদশে দাপট কলকাতার স্কুলগুলির, সম্ভাব্য প্রথম অণির্বাণ দেব

কলকাতা: রাজ্যে সিবিএসই দ্বাদশে কলকাতার স্কুলগুলিরই জয়জয়কার। সল্টলেকের ভারতীয় বিদ্যাভবন থেকে পার্কস্ট্রিটের এপিজে হাইস্কুল। দক্ষিণ কলকাতার সুশীলা বিড়লা গার্লস স্কুল থেকে রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুল। কৃতীদের তালিকায় নানা মুখ।   কলকাতার সম্ভাব্য প্রথম ভারতীয় বিদ্যাভবনের অনির্বাণ দেব। তাঁর প্রাপ্ত নম্বর ৯৮.২ শতাংশ। সুশীলা বিড়লা স্কুলের ভিদিকা মহেশ্বরীর প্রাপ্ত নম্বর ৯৬.৪ শতাংশ। ডিপিএস ফরাক্কার স্বপ্নিল দত্ত পেয়েছেন ৯৭ শতাংশ। ডিপিএস রুবি পার্কের রোমিক বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত নম্বর ৯৬.৬ শতাংশ।   মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমির পড়ুয়া সুকন্যা রায় ৯৬.২৫ শতাংশ। মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমির শ্রেয়া পোদ্দারের প্রাপ্ত নম্বর ৯৬.৫ শতাংশ। পার্কস্ট্রিট এপিজে হাইস্কুলের ছাত্রী ঈশানী ঘোষ পেয়েছেন ৯৬.২ শতাংশ।   ভারতীয় বিদ্যাভবনের আকাঙ্খা রায় ৯৭ শতাংশ। ভারতীয় বিদ্যাভবনের শিলাদিত্য গঙ্গোপাধ্যায় ৯৬.২ শতাংশ। পার্ক স্ট্রিট এপিজে হাইস্কুলের সৌমক রায় পেয়েছে ৯৬ শতাংশ।   তবে সর্বোচ্চ নম্বরের দৌড়ে আইএসসি কিম্বা উচ্চমাধ্যমিকের থেকে কিছুটা পিছিয়ে পড়ল সিবিএসই। উচ্চমাধ্যমিকে রাজ্যের সেরা কলকাতার স্বাগতম হালদার পেয়েছিলেন ৫০০-র মধ্যে ৪৯৫। অর্থাৎ ৯৯ শতাংশ নম্বর। আইএসসি-তে রাজ্যে যুগ্ম প্রথম হয়েছিলেন পার্ক সার্কাস ডনবস্কোর অর্কদেব সেনগুপ্ত এবং ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটির কবিতা দেশাই। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৯৯.২৫ শতাংশ। সিবিএসই-র দেশের সেরা দিল্লির সুকৃতি গুপ্তার নম্বর ৪৯৭ অর্থাত ৯৯.৪ শতাংশ। সিবিএসই-র দ্বাদশে কলকাতার সম্ভাব্য প্রথম ভারতীয় অনির্বাণের প্রাপ্ত নম্বর ৯৮.২ শতাংশ।   এবার উচ্চমাধ্যমিকে পাশ করেছে ৬ লক্ষ ৩৩ হাজার ৯৩০ জন। তারমধ্যে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৭৪০ জন। এর সঙ্গে যোগ হচ্ছে আইএসসি ও সিবিএসই দ্বাদশের দেদার নম্বরধারীদের সংখ্যা।   শিক্ষামহলের একাংশের আশঙ্কা, এই বিপুল সংখ্যক পড়ুয়া কলেজে ভর্তি হবে কীভাবে। যদিও উচ্চশিক্ষা দফতর সূত্রে দাবি, প্রথম বর্ষে ভর্তির জন্য সাড়ে আট লক্ষের মতো আসন রয়েছে। কিন্তু যে কোনও কলেজে মাথা গোঁজাই কি যথেষ্ট? শিক্ষাবিদদের একাংশের প্রশ্ন, যেখানে রাজ্যে বড় শিল্পের আকাল, কর্মসংস্থান সঙ্কুচিত, সেখানে এত কৃতীর ভবিষ্যত কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget