এক্সপ্লোর
রাতভর বৃষ্টি, জল থই থই কলকাতা

কলকাতা: রাতভর বৃষ্টিতে জলমগ্ন মহানগর। জল জমেছে উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন জায়গায়। হসপিটাল রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, যাদবপুর, বাঁশদ্রোণী, বেহালার বিভিন্ন জায়গায় জল জমে আছে। জলমগ্ন বিধান সরণি, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া সহ উত্তর কলকাতার একাধিক এলাকা। পাশাপাশি, গাছ পড়ে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত। গড়িয়াহাট মোড়ের কাছে গাছ পড়ে রাসবিহারী অ্যাভিনিউয়ের দুটি লেন বন্ধ। সোমবার গাছ উপড়ে পড়ে লেক মার্কেট, শরৎ বোস রোড, হরিশ মুখার্জি রোড সহ বিভিন্ন এলাকায়।
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP





















