এক্সপ্লোর

জিএসটি-র ফলে উপকরণের দাম বেড়েছে, দাবি, পুজোর আগে সমস্যায় মৃৎশিল্পীরা

কলকাতা: দুর্গাপুজো আসতে দু মাসও বাকি নেই। কিন্তু কুমোরটুলির মৃৎশিল্পীদের মুখে হাসি নেই। কারণ, কেন্দ্রীয় সরকার যে পণ্য ও পরিষেবা কর চালু করেছে, সেটা এখনও বুঝেই উঠতে পারেননি অধিকাংশ শিল্পী। ক্রেতাদের অবস্থাও তথৈবচ। ঠাকুর তৈরির বিভিন্ন সামগ্রীর দাম বেড়ে গিয়েছে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে পুজো কমিটিগুলির মতোই সমস্যায় শিল্পীরাও। কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির মুখপাত্র বাবু পাল জানিয়েছেন, ‘নতুন কর ব্যবস্থা এখনও স্পষ্ট নয়। জিএসটি চালু হওয়ার পর পরচুলা, কাজল, অ্যালুমিনিয়াম ও ইস্পাতের তৈরি অস্ত্রশস্ত্র, শাড়ির মতো সামগ্রীগুলির দাম বেড়ে গিয়েছে। এ বিষয়ে সবাই ধন্দে। ফলে এ বছর পুজো কমিটিগুলি ঠাকুরের বাজেট কমিয়ে দিয়েছে।’ কুমোরটুলির ঠাকুর শুধু কলকাতা বা বিভিন্ন জেলাই নয়, বিদেশেও যায়। এবারও বিদেশে যাচ্ছে এখানে তৈরি দেবীমূর্তি। কিন্তু জিএসটি-র ফলে বিদেশে মূর্তি পাঠানো নিয়েও সমস্যায় শিল্পীরা। বাবু বলেছেন, ‘আমরা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপে ফাইবারের প্রতিমা পাঠাই। কিন্তু জিএসটি চালু হওয়ার ফলে বিমানে বা জাহাজে করে বিদেশে প্রতিমা পাঠানোর খরচ অনেক বেড়ে গিয়েছে। ফলে আমরা সমস্যায় পড়ে গিয়েছি।’ স্থানীয় ব্যবসায়ী রঞ্জিৎ সরকার বলেছেন, এবার মাটি, বাঁশের দামও বেড়ে গিয়েছে। তার উপর জিএসটি-র ফলে অন্যান্য সামগ্রীরও দাম বেড়ে গিয়েছে। ফলে ব্যবসা মার খাবে বলে আশঙ্কা করছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget