এক্সপ্লোর

Vaccine: আগামী সপ্তাহে আসার কথা ভ্যাকসিন, কলকাতার দুই স্টোরেজ সেন্টারে প্রস্তুতি তুঙ্গে

COVID-19 vaccines will be in 2 places of Kolkata. | কলকাতায় ভ্যাকসিন রাখা হবে বাগবাজার ও হেস্টিংসে।

কলকাতা: আগামী সপ্তাহে বাংলায় আসার সম্ভাবনা করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের। তার আগে কলকাতার দুই ভ্যাকসিন স্টোরেজ সেন্টারে সাজো সাজো রব। প্রস্তুতি প্রায় চূড়ান্ত। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নির্দেশ এলেই ভ্যাকসিন নিয়ে বেরিয়ে পড়বে বিশেষ গাড়িগুলি। দু’দুফায় করোনার ভ্যাকসিনের ড্রাই রান ইতিমধ্যে হয়ে গেছে বাংলায়। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কতটা পরিকাঠামো তৈরি হয়েছে তা বুঝে নেওয়া হয়েছে মহড়ায়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভ্যাকসিন মজুত করা হবে কলকাতার দুই কেন্দ্রে। হেস্টিংসের সেন্ট্রাল গর্ভমেন্ট মেডিক্যাল ডিপোয় ৪ থেকে ৫ কোটি ভ্যাকসিনের ডোজ রাখা সম্ভব। ভ্যাকসিন সংরক্ষণের জন্য রয়েছে চারটি ওয়াক ইন কুলার। ভ্যাকসিন বণ্টনের জন্য বাগবাজারের সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরও তৈরি। বাগবাজারের এই স্টোরে ওয়াক ইন কুলার রয়েছে পাঁচটি। ৪ থেকে ৫ কোটি ভ্যাকসিনের ডোজ রাখার মতো পরিকাঠামো রয়েছে। পাশাপাশি রয়েছে ১৪০ থেকে ১৪৫ আইস লাইনড রেফ্রিজারেটর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে সোম বা মঙ্গলবার করোনা ভ্যাকসিন কোভিশিল্ড আসবে। ভ্যাকসিন বণ্টন নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভ্যাকসিন এলেই তা সেন্টার থেকে সংশ্লিষ্ট জায়গায় পাঠানোর মতো পরিবহণ পরিকাঠামো তৈরি হয়ে গেছে। এদিকে, দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু। বাড়ল দৈনিক সংক্রমণ। সেইসঙ্গে দেশে দৈনিক সুস্থতার সংখ্যা কমেছে। দৈনিক মৃত্যুতে দেশে আজ তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৭৯৮ জনের। মোট আক্রান্ত ১ কোটি ৪ লক্ষ ৩১ হাজার ৬৩৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৩৪। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২২২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ১৩৯। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ হাজার ৬৫১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যা ১৯ হাজার ২৫৩। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৯। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। দেশে সুস্থতার হার বেড়ে ৯৬ দশমিক ৪১ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget