এক্সপ্লোর

রাজ্যে ৭, ১১, ১২ লকডাউন হবে, ৮ তারিখ থেকে চলবে মেট্রো: নবান্ন

৮ তারিখ থেকে চলবে মেট্রো।

কলকাতা: পূর্ব ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ লকডাউন হবে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল রাজ্য সরকার। একই সঙ্গে ৮ তারিখ থেকে মেট্রো চলাচলের কথাও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, গত সপ্তাহেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সেপ্টেম্বরের সাপ্তাহিক পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামী মাসের ৭, ১১ ও ১২ তারিখে রাজ্যে পূর্ণ লকডাউন হবে। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আনলক ৪ নিয়ে নতুন গাইডলাইন প্রকাশিত হয়। যেখানে স্পষ্ট করে বলা হয়, সংক্রমিত এলাকা ছাড়া রাজ্যের আর কোথাও লকডাউন করার ক্ষেত্রে রাজ্য সরকারকে কেন্দ্রের অনুমতি নিতে হবে। স্বতন্ত্রভাবে লকডাউন করতে হলে রাজ্য সরকারকে কেন্দ্রের অনুমতি নিতে হবে। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই লকডাউন নিয়ে কেন্দ্র ও রাজ্যে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়। এখন প্রশ্ন, রাজ্য কি কেন্দ্রের অনুমতি নিয়েই সেপ্টম্বরের লকডাউন বলবৎ করার দিকে অগ্রসর হল? রাজ্য সরকার কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে আলাদা করে তার উল্লেখ না থাকলেও এবিপি আনন্দকে রাজ্যে মুখ্য সচিব জানিয়েছেন, যাবতীয় প্রোটোকল মেনেই রাজ্য লকডাউন ঘোষণা করছে। এক্ষেত্রে রাজ্য সরকার যে কেন্দ্রের সঙ্গে কথা বলেই সেপ্টেম্বরের ৭, ১১, ১২ তারিখে লকডাউন কার্যকর করতে চলেছে, তা স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ, পূর্ব ঘোষণা মতো ৭, ১১, ১২ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন হচ্ছে। শুধু তাই নয়, কনটেনমেন্ট জোনে লকডাউন বহাল থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। পুরো সেপ্টেম্বর বন্ধ থাকবে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক। অনুমতি নিয়ে ২১ সেপ্টেম্বর থেকে খোলা হবে ওপেন এয়ার থিয়েটার। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ
  • স্কুল
  • কলেজ
  • শিক্ষা প্রতিষ্ঠান
  • সিনেমা হল
  • সুইমিং পুল
  • বিনোদন পার্ক
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো চলবে। এখন অপেক্ষা স্রেফ কেন্দ্রের এসওপি-র। কেন্দ্রের নির্দেশিকা পাওয়ার পর রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসবে মেট্রো কর্তৃপক্ষ। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget