এক্সপ্লোর

চিটফান্ডকাণ্ডে জাদুকর পিসি সরকারকে জিজ্ঞাসাবাদ, মুকুন্দপুরের বাড়িতে তল্লাশি

চিটফান্ডকাণ্ডে জাদুকর পি সি সরকারের বাড়িতে তল্লাশি।পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতে সিবিআই তল্লাশি।

কলকাতা :চিটফান্ডকাণ্ডে জাদুকর পি সি সরকারের বাড়িতে তল্লাশি।পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতে সিবিআই তল্লাশি। পি সি সরকারকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর।টাওয়ার গোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন পি সি সরকার।টাওয়ার গোষ্ঠীর আরও বিভিন্ন জায়গায় তল্লাশি।উল্লেখ্য, চিটফাণ্ডকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে সিবিআইয়ের ১০ আধিকারিক পিসি সরকারের বাড়িতে রয়েছেন এবং সেখানে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছেন।  সূত্রের খবর, টাওয়ার চিটফান্ড সংস্থার কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছিলেন পিসি সরকার। সেই টাকা ছিল বিপুল অঙ্কের। কেন এত টাকা নিয়েছিলেন, তা পরিষ্কার নয়। সিবিআই আধিকারিকরা মূলত পিসি সরকারকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন, তাঁর সঙ্গে টাওয়ার গোষ্ঠীর কোনও চুক্তি হয়েছিল কিনা। প্রাথমিকভাবে জানা গেছে, টাওয়ার গোষ্ঠীর একটি হোটেল ও রেস্তোঁরার জন্য চুক্তি হয়েছিল পিসি সরকারের সঙ্গে। তিনি সেখানে জাদু দেখাবেন, এমনটাই চুক্তি হয়েছিল। কিন্তু কোনওদিন সেই হোটেল ও রেস্তোরাঁ খোলেইনি। তা সত্ত্বেও বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে  টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি কোনও পরিষেবা দেননি, জাদুও দেখাননি। তাহলে সেই টাকার লেনদেন কেন হল, তা জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, পিসি সরকার দাবি করেছেন, তিনি টাওয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। কিন্তু কোন সময়ে তিনি কত টাকা নিয়েছিলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাদে নগদেও কোনও লেনদেন হয়েছিল, কিনা তা জানার চেষ্টা করছে সিবিআই। পরে পিসি সরকারের বালিগঞ্জের বাড়িতেও তল্লাশিতে আসেন সিবিআই আধিকারিকরা।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব

ভিডিও

Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের
Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget