এক্সপ্লোর

ধর্মীয় মেরুকরণের তাস এ রাজ্যে কাজ করবে না, বিজেপি-কে হুঁশিয়ারি মমতার

কলকাতা: উত্তরপ্রদেশ জয়ের পর এবার বাংলায় ঝাপাচ্ছে গেরুয়া শিবির। একদিকে রাজ্য জুড়ে বিরাট করে রামনবমী পালনের সিদ্ধান্ত। পাশাপাশি, তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরে আরএসএস-এর সভায় পশ্চিমবঙ্গ নিয়ে বিশেষ প্রস্তাবও পাস করা হয়েছে। বৃহস্পতিবার, এবিপি আনন্দে এসে এর পাল্টা সুর চড়ালেন তৃণমূলনেত্রী। বিজেপি-কে আক্রমণ করে মমতা বলেছেন, ‘হিন্দুরা নাকি বাংলার দুঃখে আছে! কোথায় দুঃখে আছে? রামনবমী করব, রহিমরা দোয়া চাইলে, আপত্তি কোথায়? কে কী খাবে, তুমি ঠিক করার কে?’ মানুষের উদ্দেশে তাঁর আহ্বান, ‘অসহিষ্ণুতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। কতগুলি জেহাদি তৈরি করেছে। ইউপিতে যারা ভোট দিয়েছে তারা পস্তাচ্ছে।’ তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলছে বিজেপি। এর জবাবও দিয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘বাংলা জায়গাটা অন্য। বাংলাকে ওরা ২০১৯-এর জন্য ভয় পাচ্ছে। তাই ষড়যন্ত্র করছে। ধুলাগড়ে ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাও মিথ্যে প্রচার করে যাচ্ছে। আমাদের এখানে সব এক। সংখ্যাগুরুদের কাজ সংখ্যালঘুদের দেখা। সংখ্যালঘু তোষণ চলছে বলে বিজেপি অপপ্রচার করছে। প্রকল্পের ক্ষেত্রে সংখ্যালঘু দেখা হয় না। উৎ‍সবে ভেদাভেদ নেই।’ এবার উত্তরপ্রদেশের ভোটে নরেন্দ্র মোদি প্রথমে উন্নয়নের কথা বললেও, একটা সময় তাঁর মুখেও শোনা গিয়েছে শ্মশান-কবরস্থান। প্রচারে গিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে গরুকে খাবার খাইয়েছেন। বিজেপি বিরোধীদের অভিযোগ, ভোটের দিকে তাকিয়ে গেরুয়া শিবির বরাবরই এরকম কৌশল নেয়। যা সবসময়ই উড়িয়ে দিয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে মমতার হুঁশিয়ারি, বিজেপির ধর্মীয় মেরুকরণের তাস এ রাজ্যে কাজ করবে না।

সেরা শিরোনাম

Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget