এক্সপ্লোর

Majherhat Bridge Inauguration: আজ মুখ্যমন্ত্রীর হাতে মাঝেরহাট ব্রিজের উদ্বোধন, প্রায় সম্পূর্ণ টালা ব্রিজ ভাঙার কাজ

শহর কলকাতার দুই প্রান্তে ভীষণই গুরুত্বপূর্ণ এই দুই ব্রিজ...

কলকাতা: দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলির যোগসূত্র মাঝেরহাট ব্রিজের আজ উদ্বোধন। প্রায় ২ বছর ৩ মাস পর আজ উদ্বোধন হচ্ছে মাঝেরহাট ব্রিজের।

বিকেল ৫টায় নতুন ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই কলকাতার প্রথম কেবল স্টেড রেলওভার ব্রিজ।

২০১৮-র ৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। একই জায়গায় নতুন ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় সরকার। সম্প্রতি সেই ব্রিজ তৈরির কাজ শেষ হয়।

দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে তৈরি হয়েছে মাঝেরহাট ব্রিজ। আগে মাঝেরহাট ব্রিজের বহন ক্ষমতা ছিল ১৫০ টন। নতুন ব্রিজের ভার বহন ক্ষমতা বেড়ে ৩৫০ টন হয়েছে।

প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে ৬৫০ মিটার লম্বা সেতু দিয়ে চার লেনে গাড়ি চলাচল করবে। সেতুর ২২৭ মিটার ঝুলন্ত। মাঝেরহাট ব্রিজের ভেঙে পড়া অংশ ও রেল লাইনের উপরের অংশে লাগানো হয়েছে বিদেশ থেকে আনা হয় বিশেষ কেবল। চালু হওয়ার পর মাঝেরহাট ব্রিজ দিয়ে দ্বিমুখী যান চলাচল করবে।

সূত্রের খবর, মাঝেরহাট ব্রিজ চালু হলেও বেইলি ব্রিজ থাকবে। তবে মালবাহী ভারী গাড়ি এখনই নতুন ব্রিজে উঠতে দেওয়া হবে না। সাহাপুর রোড দিয়ে এতদিন নিউ আলিপুর থেকে তারাতলার দিকে গাড়ি চলাচল করতো। নতুন ব্রিজ চালু হওয়ার পর সাহাপুর রোড দিয়ে দ্বিমুখী গাড়ি চলাচল করবে।

কিন্তু, নতুন ব্রিজ চালুর ছাড়পত্র নিয়ে রেল ও রাজ্যের মধ্যে টালবাহানা চলছিল। গত বৃহস্পতিবার মাঝেরহাট ব্রিজ চালুর দাবিতে বিজেপির বিক্ষোভের জেরে ধুন্ধুমার বাধে। সে সব পেরিয়ে বৃহস্পতিবার হতে চলেছে ব্রিজের উদ্বোধন।

অন্যদিকে, উত্তর কলকাতা ও উত্তর শহরতলির যোগসূত্র টালা ব্রিজ ভাঙার কাজ প্রায় সম্পূর্ণ। এরপর চূড়ান্ত নকশা তৈরি করে পাঠানো হবে রেলের কাছে।

কাজে সমন্বয় রাখতে রেল ও রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছে কমিটি। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরেই টালা ব্রিজ পরীক্ষা করা হয়। ফাটল ধরা পড়ায় ব্রিজ ভেঙে ফেলে নতুন সেতু তৈরির সিদ্ধান্ত নেয় প্রশাসন।

এ বছরের জানুয়ারিতে টালা ব্রিজ বন্ধ করে ভাঙার কাজ শুরু হয়। প্রস্তাবিত নকশায় চার লেনের কেবল স্টেড রেলওভার ব্রিজ তৈরি হবে। খরচ ধার্য করা হয়েছে ২৬৮ কোটি টাকা।

সবকিছু ঠিকঠাক হলে, ২০২২-এর মাঝামাঝি টালা ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget