এক্সপ্লোর

Jadavpur University Chaos: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য, পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসবেন কবে ?

JU VC Bhaskar Gupta Discharged: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য, কবে কাটবে যাদবপুরে জট?

কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য। কবে ক্যাম্পাসে যাবেন উপাচার্য? যাদবপুরে কাটবে জট? গতকাল অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তের বয়ান রেকর্ড । ছাড়া পাওয়ার পরও ২ সপ্তাহ বিশ্রামে থাকবেন অন্তর্বর্তী উপাচার্য । পড়ুয়াদের সঙ্গে কবে আলোচনায় বসবেন অন্তর্বর্তী উপাচার্য? ৫ তারিখ হাসপাতালে ভর্তি হন ভাস্কর গুপ্ত। 

 যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে বেনজির পরিস্থিতির পর প্রশ্ন উঠছে, এর দায় কার? গত সোমবার যখন অশান্ত যাদবপুর বিশ্ববিদ্য়ালয় তখন, অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত বাড়ি থেকেই বেরোলেন না। জানালেন তিনি অসুস্থ! শিক্ষামন্ত্রী আগেই উপাচার্যের পাশে দাঁড়িয়েছেন। তবে, ফের তৃণমূল সাংসদ সৌগত রায় উপাচার্যকে তীব্র নিশানা করেছেন।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক SFI সমর্থক বলেছেন,  দায় নিতে হবে উপাচার্যকে। বিশ্ববিদ্যালয়ে ২টো ছাত্রের উপর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো খুনের চেষ্টা বলে মনে করি। ফলে বিশ্ববিদ্যালয় থেকে যেন ব্রাত্য বসুর গ্রেফতারির FIR করা হয় সেটাও আমাদের দাবি।'

সোমবারও যখন বিশ্ববিদ্য়ালয় উত্তপ্ত তখন, অন্তর্বর্তীকালীন উপাচার্য বাড়ি থেকেই বেরোলেন না। জানালেন তিনি অসুস্থ! বিশ্ববিদ্য়ালয়ের ছাত্ররা বলছে আপনি না আসা পর্যন্ত গেট খোলা হবে না। আপনাকে জবাব দিতে হবে। কী অবস্থায় আছেন ? এবিপি আনন্দ প্রশ্নের জবাবে  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, আপাতত আমাকে ডাক্তার বলেছেন বিশ্রামে কোনও অ্যাক্টিভিটির মধ্যে না থাকতে।  মানসিকভাবে তো একটা প্রচণ্ড চাপ পড়েই। এবং আমার ব্লাড প্রেশার প্রচণ্ডভাবে বাড়তে থাকে। মানসিকভাবে খুবই আঘাত পেয়েছি। সভার মধ্যে আমি মঞ্চে বসেছিলাম না। অ্য়াকাডেমিক সেমিনার হয়। সেই সেমিনারে আহ্বান জানিয়েছিলেন।  উপাচার্য হিসেবে শিক্ষামন্ত্রী যেখানে এসেছেন ক্য়াম্পাসে তাঁর সঙ্গে দেখা করাটা আমার প্রোটোকলের মধ্যে পড়ে। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI সমর্থক  শুভদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এলেন না। মেল করা অন্তত উচিত ছিল। ব্রাত্য় বসু উপাচার্যের পাশে দাঁড়ালেনও সৌগত রায় আবার তাঁকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ওর কিছু করার ছিল না। উনিও অসহায় ছিলেন। উপাচার্যও তো নিগৃহীত হয়েছে।'তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, চাপ পড়লেই অসুস্থ হয়ে পড়ে। এই উপাচার্যও তাই হয়েছে দেখতে পাচ্ছি। একটা কঠিন পরিস্থিতি যে ফেস করতে পারবে না সেরকম লোককে রাখার কী অর্থ থাকতে পারে? কঠিন দায়িত্ব পড়েছে ওমনি পালাবার চেষ্টা করছেন। আমি চাই যে উপাচার্যকে সরিয়ে দেওয়া হোক। আমি মনে করি উনি থাকার যোগ্য নন। এরকম দুর্বল লোককে দিয়ে চালাবে কী করে বিশ্ববিদ্য়ালয় প্রশাসন? শক্ত প্রশাসক দরকার যাদবপুরে।'যদিও এসবের মাঝেই ৫ তারিখ হাসপাতালে ভর্তি হন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। তারপর আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।

আরও পড়ুন, যাদবপুরকাণ্ডে সৌগতর নিশানায় এবার পুলিশ, 'জোর করিয়া না বলিলে আমরা কিছুই করিব না..' !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget